advertisement

Bankura News: দানবীয় গাছের আতঙ্কে রাতের ঘুম উড়েছে, বাইরে যেতেও ভয়! রেলে অভিযোগ করেও হয়নি লাভ

Last Updated:

Bankura News: রেললাইন সংলগ্ন এলাকায় বাড়ি। কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে বিশালাকার একটি শিশু গাছ। যখনতখন গাছের ডাল ভেঙে হতে পারে বিপদ, এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। রেলের কাছে আবেদন জানিয়েও লাভ হয়নি কিছু।

+
গলা

গলা উঁচিয়ে ঢুকে পড়েছে গাছ

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া শহর সংলগ্ন সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিজয় যোগাশ্রম পল্লী। পাশেই রেললাইন এবং তালডাংরা রেলগেট! এদিকে স্থানীয় মানুষদের ঘুম উড়েছে একটি গাছের কারণে। রেললাইন সংলগ্ন যে বাড়িগুলি রয়েছে, তাঁরা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। রেলের জমির ওপরে গজিয়ে উঠেছে বিরাট শিশু গাছ। সেই গাছ বেড়ে বেড়ে ঢুকে পড়ছে বাড়ির সীমানার ভেতরে। ডাল ভেঙে পড়ছে, শুকনো পাতায় ভরে যাচ্ছে গোটা ঘর। ছোট ঘর, তার সামনে উঠোন।
কিন্তু সেই ফাঁকা জায়গায় বসতে পারছেন না বৃদ্ধ বৃদ্ধারা! খেলা করতে পারছে না ঘরের শিশু। তাদের ভয় কখন মাথার উপর শুকনো ডাল ভেঙে পড়ে। ঘরের বাসিন্দারা দাবি করছেন বহুবার রেলকে জানিয়ে কোনও কাজ হয়নি। এমনকী আদ্রা ডিভিশনও করা হয়েছিল চিঠি। তবে সেই চিঠির কোনও উত্তরই মেলেনি। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সত্যব্রত চক্রবর্তী এবং তাঁর পরিবার।
advertisement
advertisement
সত্যব্রত বাবুর শাশুড়ি গীতা মুখার্জী বলেন, “খুব ভয় করে! গাছটা কেটে দিলে ভাল হয়।” এই পরিস্থিতিতে কী করবে পরিবার সে নিয়ে রাতের ঘুম উড়েছে বাড়ির কর্তার। সামনেই আসতে চলেছে গ্রীষ্ম এবং তারপরেই তুমুল বর্ষা। গ্রীষ্মের কালবৈশাখীতে কী হবে তাই নিয়ে আশঙ্কায় গোটা পরিবার। এমনকি বাড়ির ক্ষতিও হতে পারে গাছের ডালপালা ভেঙে এমন আশঙ্কাও রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের দাবি, এই সমস্যার কথা বহুবার রেল কর্তৃপক্ষকে জানান হয়েছে। এমনকী আদ্রা ডিভিশনে লিখিত অভিযোগ পাঠানো হলেও কোনও সাড়া মেলেনি। দীর্ঘদিন ধরেই সমস্যাটি উপেক্ষিত থাকায় ক্ষোভ ও হতাশা বাড়ছে এলাকাবাসীর মধ্যে। কালবৈশাখীর ঝড়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। গাছের ডালপালা ভেঙে বাড়ির বড় ক্ষতি বা প্রাণহানির আশঙ্কায় রাতের ঘুম উড়েছে পরিবারের কর্তার। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: দানবীয় গাছের আতঙ্কে রাতের ঘুম উড়েছে, বাইরে যেতেও ভয়! রেলে অভিযোগ করেও হয়নি লাভ
Next Article
advertisement
Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
  • মুর্শিদাবাদে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ফের জেলা শাসক পরিবর্তন করল নির্বাচন কমিশন.

  • নতুন জেলা শাসক হলেন আর অর্জুন, সুরেন্দ্রকুমার মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে.

  • একসঙ্গে ১৩ জন আইএএস ও বদলি, ভোটের আগে দ্রুত প্রশাসনিক রদবদল করছে কমিশন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement