advertisement

Pigeon Lover: অদৃশ্য ভালবাসার টান! সিভিক ভলান্টিয়ারের ডাকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে পায়রা, বাঁকুড়ায় মানুষ ও পাখির এক অদ্ভুত প্রেম কাহিনি

Last Updated:

Bankura News: পায়রার টানে প্রতিদিন নিয়মকরে চায়ের দোকানে যান বাঁকুড়ার সিভিক ভলান্টিয়ার অরুণ পাল। তাঁকে দেখা মাত্রই ঝাঁকে ঝাঁকে পায়রা উড়ে এসে বসে তাঁর হাতে, কাঁধে। অদৃশ্য ভালবাসায় গড়ে উঠেছে বিশ্বাসের বন্ধন।

+
বাঁকুড়ার

বাঁকুড়ার পায়রাপ্রেমী সিভিক ভলান্টিয়ার অরুণ পাল

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ছাতনা থানার দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ার অরুণ পাল। নামটা এখন অনেকের কাছেই আলাদা করে চেনা হয়ে উঠছে। প্রতিদিনের মতো ডিউটি শেষ করে তিনি থানার বিপরীতে থাকা একটি ছোট চায়ের দোকানে যান। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, কাজের ফাঁকে একটু চা খেতে যাচ্ছেন। কিন্তু গল্পটা ঠিক ততটা সোজা নয়। এখানেই লুকিয়ে আছে এক অন্যরকম মানবিক ছবি।
অরুণ পাল আসলে একজন পাখিপ্রেমী। চায়ের দোকানে গিয়ে তিনি নিজের জন্য চা নয়, বরং পায়রাদের জন্য নিয়ে যান খাবার। চারপাশে জড় হয় একদল পায়রা, আর আশ্চর্যজনকভাবে তারা নির্ভয়ে এসে বসে পড়ে তার হাত ও কাঁধে। এই দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান। যেখানে পায়রাকে সাধারণত ভীতু পাখি হিসেবেই ধরা হয়, সেখানে এমন বিশ্বাস আর ঘনিষ্ঠতা সত্যিই অবাক করার মতো।
advertisement
আরও পড়ুনঃ কলকাতার বর্জ্যে দূষিত হচ্ছে সুন্দরবনের নদী-নালা, নোংরা জলে হারাচ্ছে জীবিকা! মীন বাগদার সঙ্কটে সংসারের টালমাটাল অবস্থা
অনেক মানুষই পথকুকুর বা বিড়ালদের খাওয়ান। সেই দৃশ্য সকলেরই চেনা। কিন্তু পায়রাদের সঙ্গে এমন নিবিড় সম্পর্ক গড়ে তোলা খুব একটা দেখা যায় না। অরুণ পালের এই অভ্যাস ধীরে ধীরে ছাতনা থানার সামনে এক অনন্য দৃশ্যে পরিণত হয়েছে। পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সবাই মুগ্ধ হয়ে দেখছেন, মানুষ আর পাখির এই অদ্ভুত বন্ধন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একজন সিভিক ভলান্টিয়ার হিসেবে যেমন তিনি মানুষের পাশে দাঁড়ান, ঠিক তেমনই নিঃশব্দে ভালবাসা বিলিয়ে দেন প্রকৃতির ছোট ছোট প্রাণীদের প্রতি। অরুণ পালের এই কাজ যেন মনে করিয়ে দেয়, ভালবাসা আর সহানুভূতির ভাষা আলাদা করে শেখাতে হয় না, সেটা অনুভবের বিষয়। ছাতনার এই ছোট্ট ছবি আজ বড় এক বার্তা দিচ্ছে। মানুষ আর প্রকৃতির সম্পর্ক এখনও বেঁচে আছে, যত্নে ও বিশ্বাসে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Pigeon Lover: অদৃশ্য ভালবাসার টান! সিভিক ভলান্টিয়ারের ডাকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে পায়রা, বাঁকুড়ায় মানুষ ও পাখির এক অদ্ভুত প্রেম কাহিনি
Next Article
advertisement
South 24 Parganas News: গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! জোড়া মৃত্যুতে উত্তাল শহর... পরকীয়ার নৃশংস পরিণতি
গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! জোড়া মৃত্যুতে উত্তাল শহর... পরকীয়ার নৃশংস পরিণতি
  • গড়িয়ার তেঁতুলতলায় পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন

  • করে আত্মহত্যা করলেন প্রেমিক

  • আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, পুলিশ তদন্তে নেমেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement