advertisement

ATMA Scheme: স্বল্প পুঁজিতে আয়ের নয়া দিশা! গ্রামীণ মানুষের সামনে বিকল্প উপার্জনের রাস্তা খুলে দিচ্ছে আত্মা প্রকল্প, জানুন খুঁটিনাটি

Last Updated:

ATMA Scheme: পিংলা ব্লক কৃষি দফতরের দারুণ উদ্যোগ। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং জনগণের সামনে বিকল্প আয়ের পথ খুলে দিতে আত্মা প্রকল্পের অধীন মৌমাছি প্রতিপালনের ব্যবস্থা করে দেওয়া হল।

+
আত্মা

আত্মা প্রকল্পে মৌমাছি ভর্তি বাক্স প্রদান

পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ গ্রামে রোজগার এবার আরও সহজ! গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ও বিকল্প আয়ের পথ খুলে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লক কৃষি দফতর। আত্মা (ATMA) প্রকল্পের আওতায় অত্যন্ত গ্রামীণ এলাকার সাধারণ মানুষ ও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল মৌমাছি প্রতিপালনের জন্য প্রয়োজনীয় বক্স সহ মৌমাছি। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ মানুষের আয়ের নতুন উৎস তৈরি হবে, তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষাতেও মিলবে বড় সাফল্য।
পিংলা ব্লকের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মোট ২০ জন উপভোক্তার হাতে মৌমাছি ভর্তি বক্স তুলে দেওয়া হয়। ব্লক কৃষি দফতরের আধিকারিকদের উপস্থিতিতে এই সামগ্রী বিতরণ করা হয়। প্রশাসনের দাবি, মৌমাছি প্রতিপালন একটি স্বল্প পুঁজির লাভজনক উদ্যোগ। অল্প জায়গায়, তুলনামূলক কম খরচে মধু উৎপাদনের মাধ্যমে নিয়মিত আয় সম্ভব। ফলে কৃষির পাশাপাশি বিকল্প রোজগারের পথ হিসেবে মৌমাছি পালন গ্রামীণ যুবক ও প্রান্তিক কৃষকদের কাছে বিশেষভাবে উপযোগী।
advertisement
আরও পড়ুনঃ শান্তিপুরে কমবে জমা জলের সমস্যা! পৌরসভায় চলে এল আধুনিক সাকশন জেটিং মেশিন, কম শ্রমিক-কম সময়ে দ্রুত হবে কাজ
মৌমাছি প্রতিপালনের মাধ্যমে শুধু মধু উৎপাদনই নয়, পরাগায়নের ফলে আশপাশের কৃষিজমিতে ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়। এতে কৃষকের লাভ যেমন বাড়ে, তেমনই পরিবেশের উপর পড়ে ইতিবাচক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, মৌমাছির সংখ্যা বৃদ্ধি মানেই প্রকৃতির সুস্থতা বজায় রাখা।
advertisement
advertisement
প্রসঙ্গত, কীভাবে মিলবে এই সুযোগ-সুবিধা? প্রশাসন জানাচ্ছে, প্রতিটি এলাকায় কৃষক, যুবক ও উপভোক্তাদের নিয়ে একটি বিশেষ কমিটি রয়েছে, যা ব্লক কৃষি দফতরের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই কমিটির মাধ্যমে উপভোক্তাদের চাহিদা, আগ্রহ ও উপযুক্ততা বিচার করে আত্মা প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন কৃষি সহায়ক সামগ্রী প্রদান করা হয়। যার মধ্যে অন্যতম হল মৌমাছি ভর্তি বক্স।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও ব্লক কৃষি দফতর বা সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যালয়ে সরাসরি যোগাযোগ করলেও এই সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। স্বাভাবিকভাবেই শুধু কৃষিকাজের উপর নির্ভর না করে, এই ধরনের বিশেষ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষকে আত্মনির্ভর করে তোলার চেষ্টা করছে প্রশাসন। এই উদ্যোগ সফল হলে আগামী দিনে আরও বেশি সংখ্যক উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ATMA Scheme: স্বল্প পুঁজিতে আয়ের নয়া দিশা! গ্রামীণ মানুষের সামনে বিকল্প উপার্জনের রাস্তা খুলে দিচ্ছে আত্মা প্রকল্প, জানুন খুঁটিনাটি
Next Article
advertisement
Draupadi Murmu Programme Controversy:  'ভোটের আগে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন!' রাষ্ট্রপতির অভিযোগ উড়িয়ে পাল্টা গৌতম দেব
'ভোটের আগে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন!' রাষ্ট্রপতির অভিযোগ উড়িয়ে পাল্টা গৌতম দেব
  • রাষ্ট্রপতির অভিযোগ ওড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷

  • রাষ্ট্রপতি ভবনের অনুমোদনেই চূড়ান্ত হয় শিলিগুড়ির অনুষ্ঠান স্থল৷

  • অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল নেতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement