advertisement

Alipurduar News: সহযাত্রী সেজে চলন্ত অটোয় চুরি! হাতেনাতে ধরা পড়লেন ২ মহিলা, শহর জুড়ে আতঙ্কের আবহ

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ারে ব্যাক টু ব্যাক ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই সহযাত্রী সেজে চলন্ত অটোয় চুরি! ধরা পড়েছেন ভিনরাজ্যের দু'জন মহিলা। শহরে এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত মানুষজন।

অভিযুক্ত দুই মহিলা
অভিযুক্ত দুই মহিলা
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ যাত্রী সেজে অটোয় উঠে চুরি! চলন্ত অটোয় চুরির অভিযোগে আটক হলেন দুই মহিলা। ধৃতরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের সঙ্গে একটি শিশুও ছিল। এদিনের এই ঘটনায় আলিপুরদুয়ার শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা নাগাদ সলসলাবাড়ি এলাকার বাসিন্দা মহামায়া দাস একটি কাজে আলিপুরদুয়ার কোর্টে আসেন। সলসলাবাড়ি থেকে অটোয় করে তিনি আলিপুরদুয়ার চৌপথিতে এসেছিলেন। সেখান থেকে আরেকটি অটোয় ওঠেন তিনি। রাস্তায় একটি শিশুকে নিয়ে দুই মহিলা ওই একই অটোতে ওঠেন। কোর্ট এলাকায় নামার পর মহামায়াদেবী দেখেন, তাঁর ব্যাগের ভিতর থাকা ৭ হাজার টাকা নেই।
advertisement
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্ত! জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চালু অত্যাধুনিক CI ল্যাব, প্রযুক্তির যুগে একধাপ এগিয়ে থাকবে পড়ুয়ারা
তাঁর সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে আরেকটি অটো নিয়ে আগের অটোকে ধাওয়া করেন মহামায়াদেবী। জংশন এলাকায় গিয়ে ওই অটোকে ধরে সেখানে বসে থাকা দুই মহিলাকে চেপে ধরেন তিনি। সেই সময় ওই মহিলারা টাকা ফেলে দেন। এরপর আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ডেকে দুই মহিলাকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
উল্লেখ্য, রবিবার শহরে দুই ঘণ্টার ব্যবধানে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরপর ছিনতাইয়ের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার অভিনব কায়দায় চুরির ঘটনায় হাতেনাতে ধরা পড়লেন ভিনরাজ্যের দুই মহিলা। ব্যাক টু ব্যাক এই ধরনের ঘটনায় শহর জুড়ে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: সহযাত্রী সেজে চলন্ত অটোয় চুরি! হাতেনাতে ধরা পড়লেন ২ মহিলা, শহর জুড়ে আতঙ্কের আবহ
Next Article
advertisement
New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে
  • জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’

  • সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক

  • ‘বন্দে মাতরম’ গানের ৬টি স্তবকই গাওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement