advertisement

Jalpaiguri News: উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্ত! জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চালু অত্যাধুনিক CI ল্যাব, প্রযুক্তির যুগে একধাপ এগিয়ে থাকবে পড়ুয়ারা

Last Updated:

Jalpaiguri News: উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে সূচনা হল এক নতুন দিগন্তের। এআই এবং আধুনিক প্রযুক্তির যুগে ছাত্রছাত্রীদের আরও একধাপ এগিয়ে রাখতে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চালু হল অত্যাধুনিক সিআই ল্যাব।

+
জলপাইগুড়ি

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিআই ল্যাব

জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার এই AI ও আধুনিক প্রযুক্তির পথে বড় পদক্ষেপ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়াদের আরও একধাপ এগিয়ে রাখতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ির এই শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ ক্যাম্পাসের মধ্যেই চালু হল অত্যাধুনিক Computational Intelligence Laboratory, যা উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করল।
এই ল্যাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা এখন সহজেই বিশ্বের সর্বশেষ প্রযুক্তি, তথ্য ও গবেষণার সঙ্গে যুক্ত থাকতে পারবে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী গবেষণা, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং ও AI-ভিত্তিক কাজ করার সুযোগ পাবে পড়ুয়ারা।
আরও পড়ুনঃ দিঘা থেকে কলকাতা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় জানান, উত্তরবঙ্গে এই প্রথম এমন ধরনের অত্যাধুনিক ল্যাব তৈরি হল। তাঁর কথায়, “বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজের সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়াদের প্রস্তুত করাই আমাদের লক্ষ্য। এই ল্যাব ভবিষ্যতে ছাত্রছাত্রীদের বড় ভূমিকা নিতে সাহায্য করবে।”
advertisement
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল, এই ল্যাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কলেজের প্রাক্তনী ছাত্রছাত্রীরা। প্রায় ৫৫০-রও বেশি প্রাক্তনী স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশ নিয়েছেন। প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে এই ল্যাব তৈরি করা হয়েছে। এই কলেজের বহু প্রাক্তনী বর্তমানে চন্দ্রযান-৩-এর মতো দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত রয়েছেন, অনেকে আবার দেশের বাইরে বিভিন্ন নামী প্রযুক্তি সংস্থায় কাজ করছেন। তাঁদের অভিজ্ঞতা ও সহযোগিতাই এই ল্যাবকে আরও সমৃদ্ধ করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুভাষ বর্মন জানান, এই ল্যাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা গোটা বিশ্বের ডেটা ও গবেষণার রিসোর্স হাতের মুঠোয় পাবে, যা তাঁদের চিন্তাভাবনা ও গবেষণাকে আরও আধুনিক করে তুলবে। এই উদ্যোগকে ঘিরে পড়ুয়াদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সব মিলিয়ে, শিক্ষা ও প্রযুক্তির সুন্দর মেলবন্ধনে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যে নতুন দিশা দেখাল, তা নিঃসন্দেহে উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্ত! জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চালু অত্যাধুনিক CI ল্যাব, প্রযুক্তির যুগে একধাপ এগিয়ে থাকবে পড়ুয়ারা
Next Article
advertisement
New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে
  • জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’

  • সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক

  • ‘বন্দে মাতরম’ গানের ৬টি স্তবকই গাওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement