advertisement

Matcha Tea: জাপানের হট ফেভারিট চা এবার আলিপুরদুয়ারে, খাওয়া যাবে পাতা সমেত! বাজারে কেনার সুযোগ নেই, একমাত্র এখানে গেলেই পাবেন

Last Updated:

Alipurduar Matcha Tea: জাপানের বিখ্যাত পানীয় মাচা টি এবারে মিলবে মাঝেরডাবরি টি লাউঞ্জে। উত্তরবঙ্গের চায়ের ইতিহাসে এক যুগান্তকারী ভাবনা এই মাচা টি। আন্টি অক্সিডেন্ট-এর খনি এই চা। যা প্রস্তুত হচ্ছে আলিপুরদুয়ার জেলায়।

+
আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার মাঝেরডাবরি টি লাউঞ্জে মিলবে মাচা টি

অনন্যা দে, আলিপুরদুয়ার: জাপানের বিখ্যাত পানীয় মাচা টি এবারে মিলবে মাঝেরডাবরি টি লাউঞ্জে। উত্তরবঙ্গের চায়ের ইতিহাসে এক যুগান্তকারী ভাবনা এই মাচা টি। আন্টি অক্সিডেন্ট-এর খনি এই চা। যা প্রস্তুত হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে। ব্লু টি, মুনলাইট টি ও গোল্ডেন টি–র পর এবার চায়ের বাজারে নতুন সংযোজন ‘মাচা টি’।
কৃতিত্ব আবারও আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরি চা বাগান কর্তৃপক্ষের। মাচা পাউডারযুক্ত গ্রিন টি হল ছায়ায় জন্মানো চা পাতা থেকে তৈরি মিহি করে গুঁড়ো করা মাচা মিশ্রণ। নিয়মিত গ্রিন টি-এর বিপরীতে, যেখানে পাতাগুলি ভেজে ফেলে দেওয়া হয়, মাচাতে পুরো পাতা গুঁড়ো আকারে খাওয়া হয়। এর অর্থ হল আপনি প্রতিটি চুমুকে উল্লেখযোগ্যভাবে বেশি পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পান করেন।বাগান কর্তৃপক্ষের তরফে জানা যায়, এই মাচা টি অন্যান্য চা এর মত নয়।
advertisement
advertisement
গরম জলে ফুটিয়ে পান করা যায় না এই চা। এটি যেহেতু গুঁড়ো হয় তাই নারকেল দুধ এর সঙ্গে বা ক্রিমের সঙ্গে মিশিয়ে নতুন ধরণের স্বাদ এনে পান করতে হয়। মাঝেরডাবরি টি লাউঞ্জে  ‘মাচা টি’-র উদ্বোধন করা হয়। আপাতত প্যাকেটজাত মাচা টি বাজারে বিক্রি করা হবে না। মাচা টি-র স্বাদ নিতে হলে মাঝেরডাবরি টি লাউঞ্জে আসতে হবে। ২০০ টাকায় এক কাপ মাচা টি মিলবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে মাঝেরডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন, “মাচা টি মূলত কাঁচা চা পাতার সূক্ষ্ম গুঁড়ো। এটি জাপানে অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের পক্ষে উপকারী।” তিনি আরও জানান, নিয়মিত এই চা পান করলে হৃদযন্ত্র ভাল থাকে। পাশাপাশি ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Matcha Tea: জাপানের হট ফেভারিট চা এবার আলিপুরদুয়ারে, খাওয়া যাবে পাতা সমেত! বাজারে কেনার সুযোগ নেই, একমাত্র এখানে গেলেই পাবেন
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement