advertisement

CoochBehar News: ভোটের আগে উত্তপ্ত দিনহাটা, ‌অভিযোগ মেরে ফেলার চেষ্টা তৃণমূলের যুবনেতাকে!  

Last Updated:

CoochBehar News: তৃণমূল নেতার উপর হামলা। ভোটের আগেই উত্তপ্ত দিনহাটা।

যুবনেতার পরিবার 
যুবনেতার পরিবার 
দিনহাটা, অনন্যা দে: ভোট ঘোষণার পরেই আবারও শিরোনামে কোচবিহার জেলার দিনহাটা। উদয়ন গুহ ঘনিষ্ঠ যুবনেতাকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ বিরোধী পক্ষ বিজেপি-র বিরুদ্ধে। তৃণমূল যুবনেতাকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভিলেজ-টু গ্রাম পঞ্চায়েতে।
অভিযোগের তির বিজেপির দিকে। জানা যায় দিনহাটার ভিলেজ-টু গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে বিজেপি নেতা দীপেন চক্রবর্তী ছুরি দিয়ে কোমরে আঘাত করে।এরপর গুরুতর আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবনেতাকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আহত সায়ন চক্রবর্তীর অভিযোগ, রবিবার রাতে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল।
advertisement
advertisement
তৃণমূল করার অপরাধেই বিজেপি নেতা দীপেন চক্রবর্তী ও পরিমল বর্মন তাঁর ওপর চড়াও হন।এর আগেও এই দুই বিজেপি নেতা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিল।সায়নের পরিবারের দাবি, বাড়ির সামনে কথা কাটাকাটির সময় আচমকাই ভোজালি বের করে সায়নের কোমরে আঘাত করা হয়। পাড়ার লোকজন ছুটে আসায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় সায়ন।নয়ত তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলেও পরিবারের অভিযোগ।
advertisement
তৃণমূলের দাবি, ভোটের মুখে দিনহাটাকে অশান্ত করতে চাইছে বিজেপি।তবে বিজেপি-কে ভোটে এর উত্তর দেবে আমজনতা।অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির।তাঁরা স্পষ্ট জানিয়েছে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
CoochBehar News: ভোটের আগে উত্তপ্ত দিনহাটা, ‌অভিযোগ মেরে ফেলার চেষ্টা তৃণমূলের যুবনেতাকে!  
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement