advertisement

Valentine's Week: গোলাপ কিংবা চকলেট নয়, স্ট্রবেরি ক্ষেতে জমবে প্রেম! ভ্যালেন্টাইন্স উইকে ভালবাসার নতুন ঠিকানা, না জানলে পরে আফসোস করবেন

Last Updated:

Siliguri Valentine's Week: ভ্যালেন্টাইন্স উইকের আগে শিলিগুড়ির অদূরে হাসখোয়া এলাকায় অর্গানিক স্ট্রবেরির চাহিদা পৌঁছেছে তুঙ্গে। বিঘার পর বিঘা জমিতে চাষ হওয়া লাল ফলই এখন ভালবাসা প্রকাশের নতুন প্রতীক হয়ে উঠেছে।

+
শিলিগুড়িতে

শিলিগুড়িতে অর্গানিক স্ট্রবেরি চাষ

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ভালবাসার সপ্তাহে উপহারের ধরন বদলাচ্ছে উত্তরবঙ্গে। গোলাপ, টেডি কিংবা চকলেটের চিরাচরিত ধারার বাইরে বেরিয়ে নতুন প্রজন্ম এবার বেছে নিচ্ছে অর্গানিক স্ট্রবেরি। ভ্যালেন্টাইন্স উইকের ঠিক আগের মুহূর্তে শিলিগুড়ির অদূরে হাসখোয়া এলাকায় এই লাল ফলের চাহিদা পৌঁছেছে তুঙ্গে। বিঘার পর বিঘা জমিতে চাষ হওয়া অর্গানিক স্ট্রবেরিই এখন ভালবাসা প্রকাশের নতুন প্রতীক হয়ে উঠেছে।
শুধু উপহার হিসেবেই নয়, অর্গানিক স্ট্রবেরি চাষ নতুন প্রজন্মের কৃষকদের কাছেও খুলে দিচ্ছে স্বনির্ভরতার দরজা। অল্প জমিতে তুলনামূলক কম খরচে এই চাষ করা যায় এবং সঠিক পরিচর্যায় মিলছে ভাল লাভ। উত্তরবঙ্গের মাটিতে স্ট্রবেরি চাষ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। যা কৃষিভিত্তিক অর্থনীতির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
advertisement
advertisement
অর্গানিক স্ট্রবেরি
অর্গানিক স্ট্রবেরি
শিলিগুড়ি জেলার হাসখোয়ার চাষি প্রভা চাকো গত তিন বছর ধরে অর্গানিক স্ট্রবেরি চাষ করে আসছেন। তাঁর কথায়, এ বছর ভ্যালেন্টাইন্স উইককে ঘিরে তরুণ-তরুণীদের মধ্যে এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই আগেভাগেই জানিয়ে রেখেছেন যে তাঁরা ভ্যালেন্টাইন্স উইকে ক্ষেতে এসে স্ট্রবেরি সংগ্রহ করবেন। সেই কারণেই জমি থেকে এখনও স্ট্রবেরি তোলা হয়নি বলে জানান তিনি।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গিপুরবাসীর জন্য খুশির খবর! পৌরসভা নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ, উন্নয়নে আসবে গতি, নাগরিক পরিষেবা আরও মসৃণ
প্রভা চাকো আরও বলেন, “আমাদের সময় ভ্যালেন্টাইন্স উইক বলে কিছু ছিল না। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে এটা একটা বড় উৎসব। ওদের আবেগের কথা ভেবেই এ বছর স্ট্রবেরি ক্ষেতে রেখে দিয়েছি। ওরা আসবে, নিজের হাতে তুলবে, নিজেদের মতো করে আনন্দ করবে-এই ভাবনাটাই ভাল লাগে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে নতুন কৃষকদের উদ্দেশে তিনি বলেন, “যাঁরা নতুন করে ফার্মিংয়ে আসতে চান, তাঁদের জন্য অর্গানিক স্ট্রবেরি চাষ দারুণ সুযোগ। বাজারের সাধারণ স্ট্রবেরির তুলনায় অর্গানিক স্ট্রবেরি একটু বেশি দামেই বিক্রি হয়। ফলে লাভের সম্ভাবনাও অনেক বেশি।”
চাষিদের দাবি, অর্গানিক স্ট্রবেরি কেজি প্রতি প্রায় ৪০০ টাকা দরে বিক্রি করা যায়। গোবর সার ছাড়া কোনও রাসায়নিক ব্যবহার না করেই চাষ হয় এই ফল। অক্টোবরের শেষে চারা লাগালে জানুয়ারি-ফেব্রুয়ারিতেই ফল পাওয়া যায়, যা এপ্রিল পর্যন্ত চলে। স্বাদেও বাজারের স্ট্রবেরির থেকে অনেক বেশি উন্নত এই অর্গানিক ফল-যা শুধু ভালবাসার উপহার নয়, স্বাস্থ্যসচেতনতার প্রতীক হিসেবেও জায়গা করে নিচ্ছে ভ্যালেন্টাইন্স উইকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Valentine's Week: গোলাপ কিংবা চকলেট নয়, স্ট্রবেরি ক্ষেতে জমবে প্রেম! ভ্যালেন্টাইন্স উইকে ভালবাসার নতুন ঠিকানা, না জানলে পরে আফসোস করবেন
Next Article
advertisement
RG Kar Akhtar Ali: RG Kar কাণ্ডে ইডির প্রথম চার্জশিট, হুইসেলব্লোয়ার আখতার আলির বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি!
RG Kar কাণ্ডে ইডির প্রথম চার্জশিট! আখতার আলির বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা
  • আদালতের নির্দেশ অমান্য ও হাজিরা এড়ানোয় আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি.

  • বিচারক অসুস্থতার যুক্তি মানেননি, আখতার আলির জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন.

  • সিবিআই ও অন্য অভিযুক্তের আইনজীবী দাবি করেন, আখতার ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ এড়িয়ে যাচ্ছেন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement