advertisement

West Bardhaman News- জল-সরবরাহে নতুন পরিকল্পনা দুর্গাপুর পুরসভার। তৈরি হচ্ছে দুটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার।

Last Updated:

বিধান নগর হাউসিং কলোনিতে শুরু হতে চলেছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। ইতিমধ্যেই এই কাজের সূচনা হয়েছে। দুটি হাউসিং কলোনির জন্য দুটি পৃথক পৃথক আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করা হচ্ছে।

বিধাননগরে বেহাল অবস্থায় ওভারহেড জল ট্যাঙ্ক।
বিধাননগরে বেহাল অবস্থায় ওভারহেড জল ট্যাঙ্ক।
#পশ্চিম বর্ধমান- এলাকাবাসীর জল দুর্ভোগ দূর করতে এইবার নতুন ধরনের পদক্ষেপ। বিধান নগর হাউসিং কলোনিতে শুরু হতে চলেছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার (West Bardhaman News)। ইতিমধ্যেই এই কাজের সুচনা হয়েছে। দুটি হাউসিং কলোনির জন্য দুটি পৃথক পৃথক আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করা হচ্ছে। দুর্গাপুর পুরসভার উদ্যোগে এই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই এই কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বিধান নগর হাউসিং কলোনিতে পুরসভার অন্তর্গত দুটি ওভারহেড ট্যাংক রয়েছে। কিন্তু বর্তমানে ওই জল ট্যাংকগুলির বেহাল অবস্থা। যে কোনওদিন এই ট্যাংকগুলির কারণে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই পুরসভা চাইছে, অতি দ্রুত সেইগুলি ভেঙে ফেলতে। কিন্তু তার আগে স্থানীয় মানুষের দুর্ভোগ দূর করার বিষয়টিও মাথায় রেখেছিল পুরসভা (West Bardhaman News)। তাই নতুন করে জল ট্যাংক  তৈরি করে, তারপর পুরনোগুলি ভেঙে ফেলার কাজে হাত লাগানো হবে।
advertisement
নতুন জল ট্যাংক তৈরীর ক্ষেত্রে আলাদা পরিকল্পনা নেয় পুরসভা। এলাকার জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের মতামত, আন্ডারগ্রাউন্ড তৈরি হওয়ার ফলে দুর্ঘটনার সম্ভাবনা কম হবে। পাশাপাশি নির্দিষ্ট একটি সময়ের পরে, ওভারহেড ট্যাংকগুলি তাদের স্বাস্থ্য হারিয়ে ফেলে, ভঙ্গুর হয়ে যায়। তখন ওই ট্যাংকগুলি থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকে। কিন্তু আন্ডারগ্রাউন্ড রিজার্ভার অনেক দীর্ঘস্থায়ী হবে। পাশাপাশি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হলে, তা মেনটেনেন্স করার ক্ষেত্রেও সুবিধা মিলবে। সেইজন্যই এই পরিকল্পনা করা হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের সূচনা করেছেন দুর্গাপুর পুরসভা জল দফতরের মেয়র পারিষদ দীপঙ্কর লাহা। ছিলেন অন্যান্য বিশিষ্ট জনও।এই বিষয়ে দীপঙ্কর লাহা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দুর্গাপুর পুরসভার অন্তর্গত বিধান নগর হাউসিং কলোনি এলাকার দুটি ওভারহেড জলের ট্যাংক বেহাল হয়ে পড়েছিল। যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বারবার তাদের কাছে অভিযোগ জানায়। তারপরেই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- জল-সরবরাহে নতুন পরিকল্পনা দুর্গাপুর পুরসভার। তৈরি হচ্ছে দুটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার।
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement