advertisement

Paschim Bardhaman News: ‘আগে জানলে এ পাড়ায় বিয়েই করতাম না’ অন্য পাড়ায় জল নিতে গিয়ে ভিডিও ভাইরালের ভয় পাচ্ছেন বউরা

Last Updated:

বেপাড়ায় জল নিতে গেলে ভিডিও ভাইরাল করে হেনস্থার অভিযোগ...

+
 জল

 জল নিতে গেলে সেলফি তুলে ভাইরাল 

কলকাতা: রানীগঞ্জ জল সমস্যা নিয়ে এলাকার মহিলাদের দাবি, অন্য পাড়ায় জল নিতে গেলে তাঁদের সেলফি তুলে ভাইরাল করে দেওয়া হবে,  বলেই ভয় দেখাচ্ছে  অন্য পাড়ার ছেলেরা। গ্রামের মহিলাদের আরও দাবি তাদের পাড়ায় জল নেই এ বিষয়টা আগে জানলে বিয়েই করতাম না এখানে।
বৃহস্পতিবার এমনই দাবি নিয়ে জল সমস্যা সমাধানের আর্জি জানাতে রানীগঞ্জের নিমচা পুলিশ ফাঁড়িতে হাজির হল তিরাট গ্রামের একদল মহিলারা।
ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের তিরাট পঞ্চায়েতের অন্তর্গত তিরাট গ্রামের বেশ কয়েকটি পাড়া। তারই মধ্যে গোয়ালাপাড়ায় পর্যাপ্ত পরিমাণ জল না আশায় ও বাড়িতে জল সংযোগ না হওয়ার কারণে ওই এলাকার মহিলারা প্রথমে পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখান। তাঁরা জল সমস্যা সমাধানের দাবি জানিয়ে পি এইচ ই দফতরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
তাঁরা এদিন দাবি করে অবিলম্বে গ্রামে নির্দিষ্ট পরিমাণে পানীয় জল দিতে হবে প্রতিটি বাড়িতে পানীয় জলের কানেকশন দিতে হবে। এ নিয়ে তাঁরা বৃহস্পতিবার রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে একটি স্মারকলিপি জমা দিয়ে জল সরবরাহ নিয়মিত করার দাবি জানাই।
advertisement
এলাকার বাসিন্দাদের দাবি, এলাকায় সাতটি কলের ট্যাপ থাকলেও তার মধ্যে দুটি কলে জল পড়ে। পাশের এলাকায় জল নিতে গেলে সেখানে জল দেওয়া হয় না। অনেকবার তাদেরকে নিয়ে নানা কটূক্তিও করা হয়। এ সকল সমস্যার সমাধানের দাবি করে তারা বৃহস্পতিবার নিমচা ফাঁড়ির আইসিকে একটি স্মারকলিপি জমা দেন।
advertisement
Dipak Sharma
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: ‘আগে জানলে এ পাড়ায় বিয়েই করতাম না’ অন্য পাড়ায় জল নিতে গিয়ে ভিডিও ভাইরালের ভয় পাচ্ছেন বউরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement