advertisement

West Burdwan News: সাতসকালে বিশাল অজগরের দর্শন, হুলস্থুল কাণ্ড চিত্তরঞ্জনে

Last Updated:

চিত্তরঞ্জন রেল কারখানার প্রধান দরজার সামনে থাকা একটি গাছে ঘাপটি মেরে বসেছিল বিশালাকার একটি অজগর সাপ।

চিত্তরঞ্জনে গাছ থেকে উদ্ধার হওয়া অজগর সাপ।
চিত্তরঞ্জনে গাছ থেকে উদ্ধার হওয়া অজগর সাপ।
#পশ্চিম বর্ধমান: সকাল সকাল কাজে যোগদানের তাড়া রয়েছে কর্মচারীদের। কারখানার প্রধান দরজা দিয়ে যাতায়াত শুরু হয়েছে কর্মচারীদের। হঠাৎ করে কারখানার প্রধান গেটের সামনে থাকা গাছের দিকে নজর যেতেই চক্ষু চরকগাছ হয়ে গেল কর্মচারীদের। চিত্তরঞ্জন রেল কারখানার প্রধান দরজার সামনে থাকা একটি গাছে ঘাপটি মেরে বসেছিল বিশালাকার একটি অজগর সাপ। সাপটিকে দেখেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কারখানার কর্মচারীরা। সঙ্গে সঙ্গে সাপটিকে উদ্ধার করার জন্য খবর দেওয়া হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিত্তরঞ্জন রেল কারখানার প্রধান দরজার কাছে।
advertisement
জানা গিয়েছে, চিত্তরঞ্জন রেল কারখানার প্রধান দরজার কাছে একটি গাছ রয়েছে। মঙ্গলবার সকালে সেই গাছটির দিকে নজর যেতেই আতঙ্কিত হয়ে পড়েন কিছু কর্মচারী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিছু কর্মচারী সকালবেলায় কাজে যোগদানের জন্য কারখানায় ঢুকেছিলেন। হঠাৎ করেই তারা দেখতে পান গাছের মধ্যে কিছু একটা রয়েছে। কিন্তু তারা প্রথমে ঠাওর করতে পারেনি সেখানে একটি বিশাল আকার অজগর সাপটি ঘাপটি মেরে বসে আছে। তারা গাছের কাছে এগিয়ে যেতেই দেখতে পান বিশাল ওই সাপটিকে। আতঙ্কিত হয়ে তারা দূরে সরে আসেন।
advertisement
ততক্ষণে গাছটির সামনে ভিড় জমে যায়। পরবর্তী সময়ে আতঙ্কিত কর্মচারীরা সাপ উদ্ধারকারী দলকে খবর দেন। পাশাপাশি খবর দেওয়া হয় চিত্তরঞ্জন থানা এবং আরপিএফকে। অন্যদিকে সাপটিকে দেখার পর শুরু হয়ে যায় সেলফি তোলার হিড়িক। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন সাপ উদ্ধারকারী দলের সদস্যরা। পাশাপাশি পুলিশ এসে হাজির হয় সেখানে। তারপর ঘন্টা খানিকের চেষ্টায় গাছ থেকে নামানো হয় বিশাল আকার ওই অজগর সাপটিকে।
advertisement
জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগর সাপটি প্রায় ৭ ফুট লম্বা। গাছ থেকে সাপটিকে নামানোর জন্য নিয়ে আসা হয় ল্যাডার। তারপর প্রায় উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য মিলে সাতটিকে উদ্ধার করে নিচে নামান। নীচে নামানোর পর সাপটিকে দেখতে আরও মানুষ ভিড় জমান। পরে সাপটিকে বস্তা বন্দি করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
জানা গিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর সবকিছু ঠিক থাকলে সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে জনবহুল এলাকার গাছে এইভাবে অজগর সাপ ঘাপটি মেরে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন এবং কারখানার কর্মচারীরা। পাশাপাশি প্রশ্ন উঠছে কিভাবে ওই এলাকায় গাছে এত বড় অজগর সাপটি আশ্রয় নিয়েছিল। বর্ষার সময় অজগরের মতো সাপ এলাকায় দেখা দেওয়ার পরে স্থানীয় কিছু মানুষজন বন দফতরকে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: সাতসকালে বিশাল অজগরের দর্শন, হুলস্থুল কাণ্ড চিত্তরঞ্জনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement