advertisement

West Bardhaman News- নেদারল্যান্ড, ফ্রান্সের রংবেরঙের কপি ফলছে দুর্গাপুরের জমিতে। বাড়ছে বাজারে চাহিদাও।

Last Updated:

আকর্ষণীয় হলুদ রঙের ফুলকপি, বেগুনি রঙের ফুলকপি ও ব্রোকলি দেখতে, দুর্গাপুর স্টিল টাউনশিপে ভিড় জমাচ্ছেন কৌতুহলী মানুষরা।

+
জমিতে

জমিতে ফলানো কপি হাতে কৃষক অভিজিৎ চক্রবর্তী।

#পশ্চিম বর্ধমান- শীতকালের সবজি মানেই ফুলকপি ও বাঁধাকপি। তবে ওই সবজির একঘেয়েমি কাটাতে, রংবেরঙের ফুলকপি ও বাঁধাকপি ফলিয়ে তাক লাগিয়েছেন দুর্গাপুরের কৃষক অভিজিৎ চক্রবর্তী। আকর্ষণীয় হলুদ রঙের ফুলকপি, বেগুনি রঙের ফুলকপি ও ব্রোকলি দেখতে দুর্গাপুর স্টিল টাউনশিপে তাঁর জমিতে ভিড় জমাচ্ছেন কৌতুহলী মানুষরা। পাশাপাশি স্থানীয় বাজারে ওই ফুলকপি ও বাঁধাকপির চাহিদাও বেড়েছে। শীতকালে টানা কয়েকমাস ধরে ফুলকপি, বাঁধাকপি খাওয়ার পর অনীহা কাটাতে, চড়া দামে হলেও শহরবাসী কিনছে ওই রঙবেরঙের ফুলকপি ও বাঁধাকপি।
ক্রেতাদের দাবি, দুর্গাপুরের বাজারে এই প্রথম দেখা মিলল রংবেরঙের ফুলকপির। এর আগে দুর্গাপুরের কোনও বাজার বা মলগুলিতেও কখনও এরকম কপির দেখা মেলেনি। দাম চড়া হলেও নতুনত্ব রঙের ফুলকপি ও বাঁধাকপি বেশ আকর্ষণীয় ও সাধারণ ফুল ও বাঁধাকপির থেকে অনেক বেশি সুস্বাদু।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- নেদারল্যান্ড, ফ্রান্সের রংবেরঙের কপি ফলছে দুর্গাপুরের জমিতে। বাড়ছে বাজারে চাহিদাও।
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement