advertisement

North Dinajpur News: শিশু পাচার রুখতে জেলায় শুরু বিশেষ অভি‌যান! স্কুলে স্কুলে প্রচার

Last Updated:

শিশু পাচার রুখতে বিরাট উদ্যোগ জেলায়। বাস টার্মিনাস, রেল স্টেশনে চলছে অভি‌যান। চলছে স্কুলে স্কুলে প্রচার।

+
অভি‌যান

অভি‌যান

উত্তর দিনাজপুর: কখনও শিশু পাচার,আবার প্রলোভন দেখিয়ে শিশুদের ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার মতো ঘটনা প্রায় সময় দেখা যায় জেলা জুড়ে। এবার সরকারের তরফ থেকে চাইল্ড হেল্পলাইন ইউনিট ,চাইল্ড প্রোটেকশন ইউনিট সহ শ্রম দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পুলিশ ও জেলা পুলিশের সহযোগিতায় জেলার বিভিন্ন বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে তল্লাশি অভিযান চালাচ্ছে।
অভিযোগ বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ থেকে রেল ও সড়ক পথে বেআইনিভাবে নাবালকদের ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয় কাজের জন্য। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারদের ভুল বুঝিয়ে শ্রমিকের কাজ করানোর জন্য ভিন রাজ্যে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা রুখতে মূলত এই অভিযান।
advertisement
advertisement
জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের লিগ্যাল অফিসার অরূপ দে জানান, পাচার আটকাতে রেলপথ ও সড়ক পথ ছাড়াও স্কুলেও শিশু কিশোরদের সচেতন করা হবে। তাই এবার থেকে নিয়মিত ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতির উপরে নজরদারি চালানো হবে। প্রশাসন সূত্রের খবর,স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এবার বিশেষ দল তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে শিশুদের বাল্যবিবাহ ও পাচার-সংক্রান্ত বিষয়ে সচেতন করা হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: শিশু পাচার রুখতে জেলায় শুরু বিশেষ অভি‌যান! স্কুলে স্কুলে প্রচার
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৪ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement