advertisement

North Dinajpur News: দোকানের মোগলাই পরোটা সহজেই বানিয়ে ফেলুন বাড়িতে! রইল রেসিপি

Last Updated:

বাড়িতে ময়দা ও ডিম থাকলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার মোগলাই পরোটা। মোগলাই পরোটা ব্যবসায়ী অশোক সাহা জানান খুব সহজে বাড়িতেই এই পরোটা তৈরি করা যায়।

+
title=

উত্তর দিনাজপুর: বাঙালির প্রিয় খাবারের মধ্যে অন্যতম মোগলাই । কেএফসি, ওয়াও মোমো এলেও মোগলাইয়ের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মোগলাই এর নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে । তবে বাইরে নয় এবার বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন মোগলাই পরোটা।
বাড়িতে ময়দা ও ডিম থাকলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার মোগলাই পরোটা। মোগলাই পরোটা ব্যবসায়ী অশোক সাহা জানান খুব সহজে বাড়িতেই এই পরোটা তৈরি করা যায়। অশোক সাহা জানান প্রথমে ময়দার সঙ্গে লবণ ও তেল মিশিয়ে মাখিয়ে একটু করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে। তারপর সামান্য তেল হাতে মাখিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দেন। এবার পাতলা কাপড় কিংবা বাটি দিয়ে ময়দার ডো টাকে আধা ঘণ্টা মতো ঢেকে রাখুন।
advertisement
advertisement
এরপর ডিমের মিশ্রণ তৈরি করে বাটিতে পেঁয়াজ, কাঁচা মরিচ কুচির সঙ্গে লবণ, গরম মসলার গুঁড়া ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। তারপর ডিম ভেঙে ভাল করে মিশিয়ে নিন। এরপর ময়দার ডো দু’ভাগ করে । প্রতিটি ভাগ পাতলা করে বেলে নিতে হবে। রুটির উপর ডিমের মিশ্রণের অর্ধেক অংশ দিয়ে রুটির দুই দিক থেকে ভাঁজ করে নড়াচড়া দিয়ে একটু একটু তেল দিয়ে ভাজতে হবে।
advertisement
এরপর চুলার আঁচ বাড়িয়ে এপিঠ-ওপিঠ উল্টে ভাল করে ভেজে নিয়ে  তেল ঝরিয়ে পরোটা গুলোকে নামিয়ে নিতে হবে। তারপর পিস করে কেটে পরিবেশন করুন গরম গরম মোগলাই পরোটা। উপরে চাট মসলা ও বিট লবণ ছিটিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। বাজারের ৬০ টাকার মোগলাই বাড়িতেই বানিয়ে নিন মাত্র ২০ টাকা খরচ করে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: দোকানের মোগলাই পরোটা সহজেই বানিয়ে ফেলুন বাড়িতে! রইল রেসিপি
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement