advertisement

Accident: বিকট আওয়াজ! শব্দ শুনে দৌড় স্থানীয়দের, রবিবার ভোরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

Last Updated:

Accident: রবিবার সকাল নিয়ে এল দুঃসংবাদ। রবিবার ভোরে রায়গঞ্জের কসবা এলাকায় তুলসিতলায় মুখোমুখি দুই দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ১ জনের। অন‍্যদিকে আহত ২৭।

বিকট আওয়াজ! শব্দ শুনে দৌড় স্থানীয়দের, রবিবার ভোরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১
বিকট আওয়াজ! শব্দ শুনে দৌড় স্থানীয়দের, রবিবার ভোরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১
রায়গঞ্জ: রবিবার সকাল নিয়ে এল দুঃসংবাদ। রবিবার ভোরে রায়গঞ্জের কসবা এলাকায় তুলসিতলায় মুখোমুখি দুই দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ১ জনের। অন‍্যদিকে আহত ২৭। জানা গিয়েছে, রবিবার ভোর ৫টা নাগাদ রায়গঞ্জ থেকে মালদাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা।
এই সংঘর্ষের কারণে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। এরপরই এই ঘটনায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসাপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন‍্য। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
advertisement
গুরুতর চোট থাকায় তাঁদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।জানা যায়, তাঁদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জের বড়ুয়ার ১২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহতদের মধ‍্যে মূলত সবাই শ্রমজীবী মানুষ। প্রায় সকলেই পেটের দায়ে তাঁরা মালদায় কালোমান্ডিতে যায় ধান কাটতে। এই দিনও সেই কারণেই যাচ্ছিল তাঁরা। কিন্তু কে জানত যে পথেই এরকম বড়সর দুর্ঘটনার মুখে পড়েন।
advertisement
মুক্তা সরকার
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Accident: বিকট আওয়াজ! শব্দ শুনে দৌড় স্থানীয়দের, রবিবার ভোরের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement