advertisement

হাজরা ল’কলেজে জারি পোশাক ফতোয়া

Last Updated:

কলেজে আসতে গেলে এবার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরতে হবে পোশাক ৷ চলবে না কোনও জিন্স ৷

#কলকাতা: কলেজে আসতে গেলে এবার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরতে হবে পোশাক ৷ চলবে না কোনও জিন্স ৷ পোশাক বিধি নিয়ে জারি হল বিস্তারিত নির্দেশিকা ৷ চলবে না কোনও হাফ হাতা পোশাক অথবা জিন্স ৷
খোদ কলকাতার হাজরা ল’কলেজে জারি হল এমনই তালিবানি ফতোয়া ৷ কলেজের পড়তে আসা ছাত্রছাত্রীদের পোশাক বিধি নিয়ে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠাল বার কাউন্সিল অফ ইন্ডিয়া ৷ নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্রছাত্রীরা কোনও হাফ হাতা জামা পরে কলেজে আসতে পারবেন না ৷ এবার থেকে কালো বা সাদা অথবা ধূসর রঙের প্যান্টের সঙ্গে সাদা ফুলহাতা জামা পরে কলেজে আসতে হবে ছাত্রদের ৷
advertisement
অন্যদিকে, ছাত্রীদের পড়তে হবে কালো বা সাদা বা ধূসর রঙের ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি ৷ কেউ শাড়ি পরতে না চাইলে পাতিয়ালার সঙ্গে ফুলহাতা কামিজ পরার অনুমতি দিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া ৷ আগামী ২৮ জুন থেকে জারি হতে চলেছে এই নয়া নীতি ৷
advertisement
দ্বাদশ শতাব্দীতে দাঁড়িয়ে পোশাক-পরিচ্ছদের উপর এমন পুলিশি দাদাগিরিতে বেজায় ক্ষুব্ধ পড়ুয়ারা ৷ নির্দেশিকা হাতে পাওয়ার পরই এই পোশাক বিধির উপর নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন হাজরা ল’কলেজের ছাত্রছাত্রীরা ৷ তারা স্পষ্টভাবেই জানিয়েছেন, ‘এই পোশাক ফতোয়া মানা সম্ভব নয় ৷ ’ অধিকাংশ ছাত্রছাত্রীর বক্তব্য এই তালিবানি ফতোয়ার কোনও মানে নেই ৷ শিক্ষকদের নিজের পোশাক বাছাই করার অধিকার থাকলে  ছাত্র-ছাত্রীদের থাকবে না কেন!
advertisement
HAZRA LAW COLLEGE NOTICE
পোশাক বিধি শুনে আইনবিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অস্মিতা রায়চৌধুরীর সরস প্রতিক্রিয়া, ‘আগে আমাদের ক্লাসরুমগুলো এসি লাগিয়ে দিক ৷ তারপর নয় ফুলহাতা জামা পরে আসব ৷ ’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি বসে এই সমস্যার সমাধানের পথে আগ্রহী পড়ুয়ারা ৷ শুক্রবার এই ফতোয়া নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার কথা ভেবেছেন ছাত্রছাত্রীরা ৷ পোশাক বিধি জারি নিয়ে এই বিতর্কের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
হাজরা ল’কলেজে জারি পোশাক ফতোয়া
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement