advertisement

টিভি স্ক্রিনে ময়লা জমেছে, পরিষ্কার করার সময় ভুলেও করবেন না এ সব কাজ

Last Updated:

Don'ts for Cleaning TV Screens: টিভি পরিষ্কার করতে গিয়ে আমরা অনেক সময়ই এমন কিছু ভুল করে ফেলি যা বৈদ্যুতীন সরঞ্জামের বেশ ক্ষতি করে

প্রায় প্রতিদিনই টিভির ধুলো-ময়লা পরিষ্কার করতে হয়। কিন্তু টিভি পরিষ্কার করতে গিয়ে আমরা অনেক সময়ই এমন কিছু ভুল করে ফেলি যা বৈদ্যুতীন সরঞ্জামের বেশ ক্ষতি করে। আজ এমনই কিছু বিষয় নিয়ে দেখে নেব যা টিভি পরিষ্কার করার সময় একেবারেই করা উচিত নয়—
টিভি পরিষ্কার করার জন্য তোয়ালে এবং টিস্যু ব্যবহার না করা
বেশিরভাগ টিভি স্ক্রিনই স্পর্শকাতর হয়ে থাকে। এমনকী টিস্যু এবং তোয়ালের মতো নরম জিনিসেও থাকা ফাইবারগুলি টিভির পর্দার ক্ষতি করতে পারে। LCD, OLED, প্লাজমা বা পুরানো CRT ডিসপ্লে যাই হোক না কেন টিভি স্ক্রিন পরিষ্কার করতে মাইক্রোফাইবার (microfyber) কাপড় ব্যবহার করাই আদর্শ। এই ধরনের কাপড় টিভি স্ক্রিন থেকে আঙ্গুলের ছাপ এবং দাগ দূর করার জন্য উপযুক্ত।
advertisement
advertisement
টিভি স্ক্রিন সাধারণত ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে। খুব শক্ত হাতে চাপ প্রয়োগ করলে বা ঘষলে ক্ষতি হতে পারে। যতটা সম্ভব মৃদু ভাবে স্ক্রিন মোছা উচিত। টিভি স্ক্রিনে সরাসরি লিকুইড স্প্রে না করাই ভালো। সর্বদা লিন্ট মুক্ত কাপড় বা মাইক্রোফাইবারে লিকুইড স্প্রে করে তারপর আলতো করে মোছা উচিত।
advertisement
টিভিতে কোনও লিকুইড স্প্রে না করা—
টিভি পরিষ্কার করার সময় যে কোনও ধরণের লিকুইড স্প্রে করা উচিত নয়। এতে টিভির অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত স্প্রে করলেও টিভির ক্ষতি হতে পারে। অ্যামোনিয়া, অ্যালকোহল বা অ্যাসিটোনযুক্ত পণ্য ব্যবহার করা উচিত নয় কারণ এতে অ্যান্টি-গ্লেয়ার আবরণ ক্ষতিগ্রস্থ হতে পারে।
advertisement
পরিষ্কার করার সময় টিভি অন না রাখা—
টিভি পরিষ্কার করার সময় বন্ধ রাখা উচিত। এটি যে কোনও বৈদ্যুতিক দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে দেয়।
advertisement
টিভি স্ক্রিন পরিষ্কার করার সময় প্রথমে এক দিকে মোছা উচিত এবং দ্বিতীয়বার বিপরীত দিকে করা উচিত। এই পদ্ধতিটি নিশ্চিত করতে সাহায্য করে যে স্ক্রিনে কোনও দাগ বাকি নেই। এটি পরিষ্কার করার সময় কাপড়ের রেখাগুলি মুছতে সাহায্য করে।
কয়েকবার মোছার পর কাপড় পরিবর্তন করা—
কয়েকবার মোছার পর পরিষ্কারের কাপড়টি পরিবর্তন করা উচিত। পরিষ্কার করার কাপড়টি কয়েকবার মোছার পরে পরিবর্তন করা গুরুত্বপূর্ণ কারণ এতে ধুলো কম জমবে, নয়তো পর্দায় স্ক্র্যাচ পড়ে যেতে পারে।
advertisement
স্ক্রিন শুকনো করার পর টিভি চালানো—
টিভি আবার প্লাগে লাগানোর আগে ভালো করে স্ক্রিন শুকিয়ে নিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
টিভি স্ক্রিনে ময়লা জমেছে, পরিষ্কার করার সময় ভুলেও করবেন না এ সব কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম
  • বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

  • দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি

  • দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement