advertisement

Poco Pods: জলের দরে সস্তা, ১৫০০ টাকাও দিতে হবে না, Poco Pods-এর ফিচার জানলে অবাক হবেন!

Last Updated:

Poco Pods: Poco Pods-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি, ৬০ms লো-লেটেন্সি গেমিং মোড, একটি ৪৪০mAh ব্যাটারি এবং একটি IPX4 রেটিং সহ আধুনিক ফিচার।

দেশের বাজারে এখন ওয়্যারলেস ইয়ারবাডের রমরমা। নানা সংস্থা এ হেন পণ্য আনছে প্রায় প্রতিনিয়তই। এব্যাপারে মোবাইল ফোন তৈরির সংস্থাগুলোও পিছিয়ে নেই। এবার যেমন জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Poco সম্প্রতি ভারতে তাদের ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে। Poco-র এই নতুন ওয়্যারলেস ইয়ারবাড হল Poco Pods। Poco-র এই নতুন ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। Poco Pods-এ রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটি, ৬০ms লো-লেটেন্সি গেমিং মোড, একটি ৪৪০mAh ব্যাটারি এবং একটি IPX4 রেটিং সহ আধুনিক ফিচার।
Poco Pods-এর দাম –
ভারতের বাজারে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Poco-র এই নতুন ওয়্যারলেস ইয়ারবাড Poco Pods-র দাম ১,১৯৯ টাকা। এই ইয়ারবাডগুলি একচেটিয়াভাবে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ উপলব্ধ৷ আগ্রহী গ্রাহকরা Flipkart Axis Bank Card এবং PayTM Wallet-এর মাধ্যমে ছাড় পেতে পারেন।
advertisement
Poco Pods-এর ফিচার –
Poco Pods ইয়ারবাড ব্লুটুথ ৫.৩ কানেকটিভিটির সঙ্গে তৈরি। Poco Pod-এ উচ্চ-মানের অডিও স্ট্রিমিংয়ের জন্য SBC কোডেক ফিচার যুক্ত করা হয়েছে। যা আরও ভাল সাউন্ড পারফরম্যান্স সরবরাহ করে। এই ডিভাইসটি Google ফাস্ট পেয়ারের সঙ্গে আসে এবং পেশাদার-স্তরের বেস ও ভাল সাউন্ডের জন্য ১২ মিমি ড্রাইভার অফার করে। এটিতে একটি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে।
advertisement
Poco Pods-এ একটি IPX4 রেটিং রয়েছে, যা এটিকে স্প্ল্যাশ-প্রতিরোধী করে তোলে। এটিতে রয়েছে একটি ৩৪mAh ব্যাটারি, যা একটানা ৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়ার দেয়। অন্য দিকে, ৪৪০mAh চার্জিং কেস ৩০ ঘন্টা ব্যাকআপ পাওয়ার অফার করে৷ এর ফাস্ট চার্জিং টেকনোলজি মাত্র ১০ মিনিট চার্জে ৯০ মিনিটের মিউজিক প্লেব্যাকের অনুমতি দেয়।
advertisement
গেমিং উৎসাহীদের জন্য POCO TWS ৬০ms লো-লেটেন্সি গেমিং অফার করে। এছাড়াও Poco Pods-এ টাচ কন্ট্রোল মিউজিক প্লেব্যাক, কল অ্যান্সারিং এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেশন (Siri বা Google Voice) সহজে পরিচালনা করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Poco Pods: জলের দরে সস্তা, ১৫০০ টাকাও দিতে হবে না, Poco Pods-এর ফিচার জানলে অবাক হবেন!
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement