advertisement

Republic Day 2022: দিন হোক গর্বের, উদযাপনে সঙ্গে থাক প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা

Last Updated:

Happy Republic Day 2022: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে ভারতের সংবিধান ১৯৩৫ সালের ভারত সরকারের সংবিধান আইন প্রতিস্থাপন করে এবং একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আমাদের দেশ আত্মপ্রকাশ করে।

#নয়াদিল্লি: ভারত প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস (Republic Day 2022) হিসেবে উদযাপন করে। এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। বলাবাহুল্য এই দিনটি সমস্ত ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের দিন। ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে ভারতের সংবিধান ১৯৩৫ সালের ভারত সরকারের সংবিধান আইন প্রতিস্থাপন করে এবং একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আমাদের দেশ আত্মপ্রকাশ করে।
প্রজাতন্ত্র দিবসে সারা ভারতবর্ষে একটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। নতুন দিল্লিতে বার্ষিক প্রজাতন্ত্র দিবসে প্যারেডের আয়োজন করা হয়। এই দিন রাষ্ট্রপতি ভবন থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয়। তবে এই বছর, কোভিডের কারণে কুচকাওয়াজে অংশ নেওয়া প্রত্যেককে সম্পূর্ণরূপে টিকাকরণের আদেশ দেওয়া হয়েছে। কোভিড নির্দেশিকা মাথায় রেখে ১৫ বছরের কম বয়সী শিশুদের প্যারাডের অংশ গ্রহণের অনুমতি দেওয়া হবে না।
advertisement
advertisement
এই দিনে, আমরা যেমন আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উন্মুখ হয়ে তেমনি আমরা মাথা নত করে সেই মুক্তিযোদ্ধাদের স্মরণ করি যারা আজকের এই সুন্দর ভবিষ্যতকে আমাদের হাতে তুলে দিয়েছেন।
আমরা গর্বের সঙ্গে এবং হাসি মুখে প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) শুভেচ্ছা জানাই।
এই প্রজাতন্ত্র দিবস সমস্ত ভারতীয়দের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসুক।
advertisement
এই প্রজাতন্ত্র দিবসে, আসুন আমরা আমাদের মাতৃভূমির উন্নতির জন্য অক্লান্ত কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হই। আমাদের সকল ভাই ও বোনেদের মধ্যে সমতা এবং আমাদের দেশের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।
আমরা এই গৌরবময় দিনে ধন্যবাদ জানাই সেই সকল সৈনিকদের যারা প্রতিনিয়ত নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের সুরক্ষিত রাখেন, সেই সকল প্রথম সারির মহান নায়কদের যারা নিজেদের জীবন বিপন্ন করে মহান মাতৃভূমির গৌরবের জন্য কাজ করে চলেছেন।
advertisement
ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব... মহান ভারতীয় সংবিধানের স্তম্ভকে আমাদের অভিবাদন। আমাদের জাতীয় তেরঙ্গা সর্বদা গৌরবের সঙ্গে উড়ুতে থাকুক।
ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের আসুন আমরা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রচেষ্টাকে বৃথা যেতে দেব না, এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হই।
advertisement
এই প্রজাতন্ত্র দিবসে আমরা যেন গর্ব এবং দেশপ্রেমের সঙ্গে আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে পারি এই অঙ্গীকার করি। তাই এই প্রজাতন্ত্র দিবসে, আমি আমাদের মহান জাতির মঙ্গলের নিমিত্তে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। শুভ প্রজাতন্ত্র দিবস!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Republic Day 2022: দিন হোক গর্বের, উদযাপনে সঙ্গে থাক প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement