advertisement

iPhone-এ ব্যাটারি চার্জ দেওয়ার কিছুক্ষণেই শেষ? করুন এই কাজ, সারাদিনেও শেষ হবে না!

Last Updated:

iPhone: এসব কথা জানিয়েছেন স্বয়ং এক Apple এক প্রাক্তন কর্মী। তিনি জানিয়েছেন, যাঁরা সারাদিন ফোন ব্যবহার করেন তাঁরা কয়েকটি কৌশলে ব্যাটারির সদ্ব্যবহার করতে পারেন।

iPhone: এখনও সারা বিশ্ববাসীকে আকৃষ্ট করে iPhone। প্রতিবছর উন্নত থেকে উন্নততর হচ্ছে এই গ্যাজেট। কিন্তু ব্যবহারকারীরা প্রায় সব সময়ই অভিযোগ করেন এই স্মার্টফোনের ব্যটারি খুব দুর্বল। কিন্তু খুব সহজ কিছু কৌশলে iPhone-এর ব্যাটারি ভাল রাখা যায়, খুব দ্রুত চার্জ করে নেওয়া যায়।
এসব কথা জানিয়েছেন স্বয়ং এক Apple এক প্রাক্তন কর্মী। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে টাইলার মরগানের বক্তব্য। তিনি জানিয়েছেন, যাঁরা সারাদিন ফোন ব্যবহার করেন তাঁরা কয়েকটি কৌশলে ব্যাটারির সদ্ব্যবহার করতে পারেন।
দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
চার্জিং কৌশল:
iPhone কোনও ভাবেই ১০০ শতাংশ চার্জ করা যাবে না। ৮০ শতাংশের কাছাকাছি চার্জ করতে হবে। কারণ বার বার চার্জে বসানো হলে ব্যাটারির ক্ষতি হয়।
advertisement
ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি:
ব্যাটারি বাঁচাতে গেলে বিভিন্ন অ্যাপের ‘ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি’ বন্ধ রাখতে হবে। এজন্য Settings > General > Background App Refresh করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে অ্যাপগুলি যাতে শুধু Wi-Fi ব্যবহারের অনুমতি দিতে পারেন।
advertisement
লোকেশন:
যেসমস্ত অ্যাপ ব্যবহার করা হচ্ছে না, সেগুলির লোকেশন সার্ভিস বন্ধ করে রাখাই ভাল। এজন্য Settings > Privacy and Security > Location Services-এ গিয়ে তা বন্ধ করে দেওয়া যায়।
অপ্রয়োজনীয় ফিচার:
অপ্রয়োজনীয় ফিচার চালু রাখলে ব্যাটারি বেশ ক্ষয় হবে। মরগান সরাসরি iPhone-এর নিজস্ব ‘Hey,Siri’ ফিচার বন্ধ রাখার কথা বলেছেন। পাশাপাশি ব্যাটারির লাইফ বাড়াতে অ্যাক্সেসিবিলিটি সেটিংসে গতি কমানোর পরামর্শও দিয়েছেন তিনি।
advertisement
আপডেট এবং সেটিংস:
স্বয়ংক্রিয় আপডেটগুলি বন্ধ করা, স্ক্রিনের উজ্জ্বলতা কমানোর এবং ব্লুটুথ বন্ধ করে রাখার কথাও তিনি বলেছেন। এতে ব্যবহারকারীর সামান্য সমস্যা হলেও ব্যাটারি লাইফের ভাল হবে বলে মরগান জানিয়েছেন।
দক্ষ ব্যবহার:
iPhone ব্যবহারের ক্ষেত্রে এফিশিয়েন্সির উপরও জোর দিয়েছেন তিনি। তাঁর দাবি, ব্যাটারি বাঁচানোর জন্য ক্যামেরা শাটার চেপে ধরে ক্যামেরা অ্যাপে ভিডিও মোডে চলে যাওয়া যায় দ্রুত। ভিডিও রেকর্ডিংয়ের সময়ও উপরে বা নীচে সোয়াইপ করে জুম ইন করতে পারেন ব্যবহারকারী।
advertisement
ওয়ান হ্যান্ড টেক্সটিং:
কি-বোর্ড –এ ওয়ানহ্যান্ড টেক্সটিং ব্যবহার করলেও নাকি ব্যাটারি বাঁচানো যেতে পারে। আসলে এতে কি-বোর্ড ছোট হয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone-এ ব্যাটারি চার্জ দেওয়ার কিছুক্ষণেই শেষ? করুন এই কাজ, সারাদিনেও শেষ হবে না!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement