advertisement

একটি ম্যাচের ফলের উপর টিকে রয়েছে ৩ দলের ভাগ্য! টি-২০ বিশ্বকাপে জমজমাট পরিস্থিতি

Last Updated:

ICC T20 World Cup 2026: অন্য সময়ে টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ডের ম্যাচের খুব একটা গুরুত্ব থাকে না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কলম্বোতে আজকের ম্যাচটি শুধু আরেকটি গ্রুপ ম্যাচ নয়, বরং ভাগ্য নির্ধারণের লড়াই।

News18
News18
অন্য সময়ে টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ডের ম্যাচের খুব একটা গুরুত্ব থাকে না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কলম্বোতে আজকের ম্যাচটি শুধু আরেকটি গ্রুপ ম্যাচ নয়, বরং ভাগ্য নির্ধারণের লড়াই। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড মুখোমুখি হলেও এই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে আছে অস্ট্রেলিয়া। কারণ এই একটি ম্যাচের ফলেই নির্ধারিত হতে পারে সুপার এইটে শেষ দলটি কারা যাবে।
দুই ম্যাচে চার পয়েন্ট ও +১.৯৮৪ দুর্দান্ত নেট রান রেট নিয়ে জিম্বাবুয়ে এখন সুবিধাজনক অবস্থানে। তারা যদি জেতে, সরাসরি ছয় পয়েন্টে উঠে পরের পর্ব নিশ্চিত করবে এবং অস্ট্রেলিয়ার অভিযান শেষ হয়ে যাবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট, ফলে তাদের আশা পুরোপুরি নির্ভর করছে অন্য দলের ফলের ওপর। ইতিমধ্যেই শ্রীলঙ্কা তিন জয়ে যোগ্যতা নিশ্চিত করেছে এবং ওমান বিদায় নিয়েছে।
advertisement
তবে আয়ারল্যান্ড জিতে গেলে গ্রুপের হিসেব পুরো বদলে যাবে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে চার পয়েন্টেই থাকবে ও শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে ম্যাচের গুরুত্ব আরও বেড়ে যাবে। অস্ট্রেলিয়া যদি তাদের শেষ ম্যাচ জেতে, তবে তারাও চার পয়েন্টে পৌঁছাতে পারে। তখন সিদ্ধান্ত হবে নেট রান রেটের হিসাব–নিকাশে, যা পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলবে।
advertisement
advertisement
জিম্বাবুয়ের সামনে ইতিহাস গড়ার সুযোগ—আগের সাতবারের চেষ্টায় তারা কখনো সুপার এইটে উঠতে পারেনি। অন্যদিকে আয়ারল্যান্ডের জন্য এটি বাঁচা–মরার লড়াই, জিতলে তারা টিকে থাকবে, হারলে বিদায় নিশ্চিত। তাই কলম্বো–র এই ম্যাচটি কার্যত তিন দলের ভাগ্য নির্ধারণের মঞ্চ হয়ে উঠেছে, যেখানে একটি ফলই পুরো চিত্র পাল্টে দিতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একটি ম্যাচের ফলের উপর টিকে রয়েছে ৩ দলের ভাগ্য! টি-২০ বিশ্বকাপে জমজমাট পরিস্থিতি
Next Article
advertisement
East Midnapore News: কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
  • তমলুকের হরিদাসপুর বাজারের কাছে ঘটে এই ঘটনা

  • সবজি বোঝাই গাড়ি আচমকাই এসে পড়ে এবং ওই সাইকেল আরোহীর উপর

  • ঘটনাস্থলে মৃত্যু হয় সবজি বিক্রেতা অসিত পট্টনায়েকের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement