advertisement

ইতিহাসের সামনে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল! যেই রেকর্ড কারও নেই, তাই করার সুযোগ

Last Updated:

Yashasvi Jaiswal: টেস্ট ক্রিকেটে বর্তমানে ভারতের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল ২০২৫ সালের দলিপ ট্রফিতে ওয়েস্ট জোনের হয়ে খেলতে চলেছেন। তার সামনে বিশ্বরেকর্ডের হাতছানি।

News18
News18
টেস্ট ক্রিকেটে বর্তমানে ভারতের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল ২০২৫ সালের দলিপ ট্রফিতে ওয়েস্ট জোনের হয়ে খেলতে চলেছেন। শার্দুল ঠাকুরের নেতৃত্বাধীন দলটির হয়ে তিনি সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবেন বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে ৪ থেকে ৭ সেপ্টেম্বর। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই ঘরোয়া টুর্নামেন্টে জয়সওয়ালের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। তিনি যদি এবারের আসরে একটি ডাবল সেঞ্চুরি করতে সক্ষম হন, তাহলে তিনিই হবেন দলিপ ট্রফির ইতিহাসে তিনটি ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার।
এখন পর্যন্ত যশস্বী চারটি দলিপ ট্রফি ম্যাচে সাত ইনিংসে ৫৩৬ রান করেছেন। এর মধ্যে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি—একটি নর্থ ইস্ট জোনের বিপক্ষে ২২৮ রান ও অন্যটি ফাইনালে সাউথ জোনের বিপক্ষে ২৬৫ রান। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলিট তালিকায় জায়গা করে নিয়েছেন, যেখানে আছেন অরুণ লাল, লালচাঁদ রাজপুত, দিনেশ মোঙ্গিয়া, যুবরাজ সিং ও মণীশ পাণ্ডে।
advertisement
এই ব্যাটাররা প্রত্যেকে দলিপ ট্রফিতে দুটি করে ডাবল সেঞ্চুরি করেছেন। অরুণ লাল ১৯৮৬ সালে, রাজপুত ১৯৮৫ ও ১৯৮৭ সালে, মোঙ্গিয়া ২০০১ সালে, যুবরাজ ২০০২ ও ২০১২ সালে, এবং মণীশ পাণ্ডে ২০১১ ও ২০১৩ সালে এই কীর্তি গড়েন। তবে তিনটি ডাবল সেঞ্চুরির নজির এখনো কেউ গড়তে পারেননি।
advertisement
advertisement
টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করার কৃতিত্ব অর্জনকারী যশস্বী জয়সওয়াল সম্প্রতি অনুষ্ঠিত ইংল্যান্ড সিরিজেও দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি পাঁচ ম্যাচে ৪১২ রান করেন, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। দলীপ ট্রফিতে তিনি সেই ফর্ম বজায় রাখতে পারলে রেকর্ড বইয়ে তার নাম লেখা শুধু সময়ের অপেক্ষা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইতিহাসের সামনে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল! যেই রেকর্ড কারও নেই, তাই করার সুযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement