advertisement

IPL 2026 : আইপিএল লোগোতে থাকা এই ক্রিকেটার কে? সত্যিই কি বাংলাদেশের ব্য়াটসম্যান? আসল সত্যিটা জেনে নিন এবার

Last Updated:

IPL Logo : আইপিএলের লোগোতে যে ব্য়াটারকে দেখা যায় সে কোন দেশের ক্রিকেটার! অনেকে বলেন, তিনি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা।

আইপিএলের লোগো।
আইপিএলের লোগো।
কলকাতা : আইপিএলের লোগো কোন ব্যাটারের শটের উপর ভিত্তি করে আঁকা হয়েছে? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। আর এই প্রশ্নের খোঁজ চলছে বহুদিন ধরেই। বিসিসিআই বা আইপিএল কমিটি এই প্রশ্নের কোনও উত্তর দেয়নি আজও। এমন একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর পাওয়া যায় না কোনও মরশুমেই। আইপিএল শুরু হয়ে যায়। শেষও হয়। তবে এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়।
আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে এবারও সেই প্রশ্ন আবার ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইপিএলের যে লোগো, সেটাতে কোন ব্যাটারের শট বেছে নেওয়া হয়েছে? আইপিএল লোগো ২০০৮ সালে ‘UK-র VentureThree’ নামক একটি সংস্থা ডিজাইন করেছিল। লোগোটি বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। লোগোতে ব্যাটার যে শট খেলছে, সেটি সচরাচর কোনও ব্যাটারকে খেলতে দেখা যায় না।
advertisement
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি, আইপিএল লোগোয় যে শট দেখা যায় সেটা আসলে মাশরাফি বিন মোর্তাজার খেলা শট। তবে এই দাবির কোনও অকাট্য প্রমাণ নেই। আর ভারতীয় সমর্থকরা এই দাবি মেনে নেননি কখনও। বছর দুয়েক আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ দাবি করেছিলেন, আইপিএল লোগো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি’ভিলিয়ার্সের একটি বিশেষ শটের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। তবে তাঁর দাবির পিছনেও কোনও প্রমাণ নেই।
advertisement
advertisement
আরও পড়ুন- আইপিএলের ক্রিকেটার থেকে আরসিবি-র নতুন চেয়ারম্যান! আর্যমান বিড়লা কে?
আইপিএল কর্তৃপক্ষের তরফে আজ পর্যন্ত এই লোগোর রহস্য সম্পর্কে কিছু বলা হয়নি। তবে লোগোর ডিজাইন নিয়ে নানা মহলে নানা মত রয়েছে। এক সময় শোনা গিয়েছিল, ওই লোগো আসলে বিরাট কোহলির খেলা একটি শট নকল করে তৈরি করা হয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 : আইপিএল লোগোতে থাকা এই ক্রিকেটার কে? সত্যিই কি বাংলাদেশের ব্য়াটসম্যান? আসল সত্যিটা জেনে নিন এবার
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement