advertisement

বিরাটের ছেলের নাম অকায়, মানে চাঁদের আলো! রোহিতের ছেলে আহান-এর নামের মানে কী?

Last Updated:

Rohit Sharma son name- ঋতিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বড়দিনের সাজের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। সেখানে শর্মা পরিবারের একটি কার্টুন দেখানো হয়েছে, যাতে রোহিত শর্মা, ঋতিকা সাজদেহ এবং তাঁদের দুই সন্তান রয়েছে।

News18
News18
কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার রোহিত শর্মা ও তাঁর স্ত্রী ঋত্বিকা সাজদেহের বাড়িতে এখন খুশির আমেজ। ছোট ছেলের আগমনে তাঁদের পরিবারে আনন্দের সীমা নেই। আজ অর্থাৎ ১লা ডিসেম্বর ঋতিকা তাঁর নবজাতক ছেলের নাম ঘোষণা করেছেন। তাঁর থেলের নাম ‘আহান’। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ছেলে ‘অকায়’-এর সঙ্গে এই নামের অনেক মিল।
ঋতিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বড়দিনের সাজের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। সেখানে শর্মা পরিবারের একটি কার্টুন দেখানো হয়েছে, যাতে রোহিত শর্মা, ঋতিকা সাজদেহ এবং তাঁদের দুই সন্তান রয়েছে। এই কার্টুনে থাকলেও তাঁদের পরিবারের নতুন সদস্যের নাম লেখা ছিল ‘আহান’।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলে বিরাট পরিবর্তন! চাপে রোহিত শর্মা
যারা জানেন না তাদের জানিয়ে রাখি, ‘আহান’ নামটি এসেছে সংস্কৃত থেকে, যা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ভাষা। এর অর্থ ‘দিন’ বা ‘ভোর’ এবং এটিকে সূর্যোদয়, সকালের মহিমা বা শুভ ভোর হিসেবেও অনুবাদ করা যেতে পারে। এই অনন্য সংস্কৃত নামের আরেকটি অর্থ হল ‘কোনও কিছুর শুরু বা সূচনা’।
advertisement
advertisement
‘আহান’ নামের লোকজন ক্যারিশম্যাটিক, আত্মবিশ্বাসী এবং বন্ধুত্বপূর্ণ হয়। বলা হয়ে থাকে, অন্যদের মুগ্ধ করার ক্ষমতা রয়েছে তাঁদের। ‘আহান’ নামের লোকজন বন্ধুত্বপূর্ণ প্রকৃতির এবং অন্যদের স্বাচ্ছন্দ্য বোধ করায়।
আরও পড়ুন- ভেঙে গেল সচিন তেন্ডুলকরের আরও এক বিশ্বরেকর্ড! নতুন ইতিহাস লিখলেন তারকা ব্যাটার
ঋত্বিকা তাঁর গর্ভধারণের কথা অনেকদিন গোপন রেখেছিলেন। ছেলের জন্মের খবর প্রকাশ্যে আসতেই পরের দিন আনুষ্ঠানিকভাবে ছেলের জন্মের ঘোষণা করেন রোহিত। তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সুন্দর পোস্টার শেয়ার করেছিলেন, যাতে তাঁর, ঋত্বিকা এবং সামাইরার কার্টুন ছিল। সবচেয়ে সুন্দর জিনিস ছিল যে সামাইরা তার কোলে একটি ছোট শিশুকে ধরে ছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটের ছেলের নাম অকায়, মানে চাঁদের আলো! রোহিতের ছেলে আহান-এর নামের মানে কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement