advertisement

Sehwag: 'ভাইজান কাউকে বলবেন না প্লিজ'! সচিনের কাছে কেন ক্ষমা চেয়েছিলেন শোয়েব? জানুন

Last Updated:
শোয়েব আখতার সচিনের অজানা কাহিনী শোনালেন বীরু
শোয়েব আখতার সচিনের অজানা কাহিনী শোনালেন বীরু
মুম্বই: একটি ইউটিউব পডকাস্ট সাক্ষাৎকারে সম্প্রতি এসেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। বিভিন্ন কথার মাঝখানে সেখানে হঠাৎ এসে পড়ে শোয়েব আখতার এবং সচিন তেন্ডুলকরের অজানা কাহিনী। সেহওয়াগ জানান বেশ কয়েক বছর আগে একটি পার্টিতে শোয়েব আখতার, সচিন এবং বহু ক্রিকেটার হাজির ছিলেন। গোটা পাকিস্তান দল এসেছিল। তখন নিয়মিত ভারত-পাক সিরিজ চলত।
রাতের অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটার একে অপরের সঙ্গে মজা করছিলেন। তখন হঠাৎ করেই শোয়েবের মাথায় ভূত চাপে তিনি নাকি সচিনকে কোলে তুলবেন। বীরু জানান তখন তারা প্রত্যেকেই চুটিয়ে ক্রিকেট খেলছেন। সচিনের উচ্চতা কম হলেও ওজন বেশ অনেকটাই ছিল। শোয়েব ভেবেছিলেন সহজেই তুলে ফেলবেন সচিনকে। চেষ্টা করেন। তারপর দুজনেই মাটিতে পড়ে যান।
advertisement
আরও পড়ুন - মন্দিরে গেলেই ফিরছে ফর্ম, আজব কান্ড! রাহুলের কামব্যাকে 'ভগবান এফেক্ট' দেখছেন ভক্তরা
কেউ অবশ্য চোট আঘাত পাননি। কিন্তু শোয়েবকে ভয় পাইয়ে দেওয়ার জন্য সেহওয়াগ বলেন, এবার দেখ তোমার অবস্থা কী হয়। তুমি আমাদের সেরা ক্রিকেটারকে ফেলে দিয়েছ। বিসিসিআই এবার পাকিস্তান বোর্ডকে জানাবে। তারপর তুমি সাসপেন্ড হবে। তোমার ক্যারিয়ার শেষ। ভারতে বিজ্ঞাপন এবং অন্যান্য রোজগার বন্ধ হয়ে যাবে তোমার।
advertisement
advertisement
এতে নাকি ভয় পেয়ে যান পাকিস্তানের তারকা পেসার। সচিনের পেছনে পেছনে ঘুরতে থাকেন আর বলতে থাকেন, ভাইজান কাউকে দয়া করে কিছু বলো না। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। বীরু জানিয়েছেন সচিন এবং তার এখনও দেখা হলে ওই ঘটনার কথা মনে করে হাসাহাসি চলে। সেহওয়াগ মনে করেন শোয়েব এমনিতে মানুষ হিসেবে ভাল।
advertisement
কিন্তু ক্যামেরার সামনে তিনি অতিরিক্ত বাড়িয়ে কথা বলেন। মাঝে মাঝে ঘটেনি এমন ঘটনাও বলে দেন। তবে তাদের দুজনের বোঝাপড়া এবং বন্ধুত্ব অনেক পুরনো। এমনকি দুজনে ক্রিকেটের অনেক রোজগারের ক্ষেত্রেও একে অপরকে সাহায্য করেন।
সেহওয়াগ জানিয়েছেন শোয়েব এতটাই শক্তিশালী তার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলা পছন্দ করেন অর্ধেক ক্রিকেটার। এমনকি আফ্রিদিকে জড়িয়ে ধরেও একবার দম বন্ধ করে দিয়েছিলেন তিনি। একইভাবে হরভজন এবং যুবরাজের সঙ্গেও বেশ কয়েকবার মজা করে কুস্তি করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sehwag: 'ভাইজান কাউকে বলবেন না প্লিজ'! সচিনের কাছে কেন ক্ষমা চেয়েছিলেন শোয়েব? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement