advertisement

Viral Video: ব্যাটসম্যান কীভাবে আউট হলেন বলুন তো, সচিনের শেয়ার করা ভিডিও ভাইরাল

Last Updated:

ইতিমধ্যেই ১০লক্ষেরও বেশি মানুষ ‘এই’ ভিডিও দেখে ফেলেছেন, আপনিও বুঝে ফেলুন আউট হলেন কীভাবে...

Viral Video: sachin tendulkar shares - Photo Courtesy- Twitter/Video Grab
Viral Video: sachin tendulkar shares - Photo Courtesy- Twitter/Video Grab
#মুম্বই: স্টুয়ার্ট ব্রডের নেতৃত্বাধীন ইংল্যান্ড এই মুহূর্তে জেমস অ্যান্ডারসনকে ছাড়া খেলছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ৷ এই ম্যাচে কিউয়ি ক্রিকেটার হেনরি নিকোলাস যেভাবে আউট হলেন তাতে অবাক ক্রিকেট দুনিয়া, বল খুঁজতে ঘোল খেয়ে যাচ্ছেন নেটিজেনরা৷ নিউজিল্যান্ড হেডিংলিতে তৃতীয় টেস্টে প্রথম দিনে এই অদ্ভুত ঘটনা ঘটিয়েছে৷ বৃহস্পতিবার তারা ৫ উইকেটে ১২৩ রান করেছিল চা বিরতি অবধি৷ ব্রড , টম ল্যাথাম প্রথম ওভারে ম্যাচের শুরুতেই ধাক্কা দেয়৷ নিউজিল্যান্ড অধিনায়কের কেন উইলিয়ামসনের উইকেটও তিনি নেন৷
চা -র সময় নিকোলাস খুব লড়াই করে ৯৯ বলে ১৯ রান করেছিলেন৷ তিনি খুব জোরে বাঁহাতি স্পিনার  জ্যাক লিচের বল মারেন৷ বলটা ডিফ্লেক্ট হয় নন স্ট্রাইকার ডেরি মিচেলের ব্যাটে লেগে ছিটকে যায়৷ এই বলটি অ্যালেক্স  লিস মিড অফে দাঁড়িয়ে ক্যাচ নেন৷ আনলাকি এই আউট নিয়ে একেবারে হাহাকার৷
advertisement
advertisement
 সচিন তেন্ডুলকরও এই ভিডিও দেখে অভিভূত হয়ে যান, তাঁর একেবারে গলি ক্রিকেটের কথা মনে পড়ে যায়৷ তাঁর মনে হয়েছে এটাই নন স্ট্রাইকারের আউট হওয়া উচিত ছিল৷
দেখে নিন ভাইরাল ভিডিও
advertisement
ইংল্যান্ড এই মুহূর্তে ২-০ সিরিজে এগিয়ে গিয়েছিল৷ দারুণ ব্যাটিং পিচে তারা টস হারে৷ কিন্তু বেন স্টোকসের অধিনায়কত্ব এবং টেস্ট কোচ ব্র্যান্ডন ম্যাককালামের জুটিতে ইংল্যান্ড জেতার মানসিকতায় দারুণ চাঙ্গা হয়ে রয়েছে৷
তাঁরা অ্যান্ডারসন ছাড়া খেলছে৷ টেস্ট উইকেটের সর্বোচ্চ উইকেট শিকারী৷ তাঁকে ছাড়া এই সিরিজে খেলছে৷ কিন্তু অ্যান্ডারসনের লম্বা সময়ের জন্য নতুুন বলের পার্টনার স্টুয়ার্ট ব্রডের তাঁর না থাকাটা অতটা অনুভূত হতে দিচ্ছেন না৷ টম ল্যাথামকে ছ বলে শূন্য রানে ব্যাটের কানায় লেগে জো রুটের কাছে প্রথম স্লিপে ক্যাচ দেন৷
advertisement
ব্রড তাছাড়া তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন যিনি ৩১ -এ পাঁচটা চার মেরেছিলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ব্যাটসম্যান কীভাবে আউট হলেন বলুন তো, সচিনের শেয়ার করা ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement