advertisement

Beijing Winter Olympics Robot: হোটেলের রুম সার্ভিসে থাকছে রোবট ! শীতকালীন অলিম্পিক্সে অতিথিদের জন্য অভিনব ব্যবস্থা চিনে

Last Updated:

অতিথি আপ্যায়নে এ বার মানুষ নয়, রোবট বাহিনী নিযুক্ত করেছে চিন।

Room service robot delivers food at Winter Olympics. Photo Courtesy: Reuters
Room service robot delivers food at Winter Olympics. Photo Courtesy: Reuters
বেজিং: আর কিছুদিন পরেই চিনের রাজধানী বেজিংয়ে শুরু শীতকালীন অলিম্পিক গেমসের আসর (Beijing 2022 Winter Olympics) ৷ গেমসের প্রস্তুতি এখন শেষ পর্যায় ৷ করোনাকালে যে কোনও ইভেন্ট আয়োজন করাই এখন কঠিন কাজ ৷ সেখানে উইন্টার অলিম্পিক্সের মতো এত বড় ইভেন্টের আয়োজন, সহজ কাজ নয় ৷ বিশ্বের প্রায় ২ হাজার অ্যাথলিট অংশ নিচ্ছে এবারের শীতকালীন অলিম্পিক্সে ৷ সঙ্গে রয়েছে আরও ২৫ হাজারেরও বেশি অতিথি ৷ বিভিন্ন দেশ থেকে তাঁরা এখন এসে পৌঁছেছেন বেজিংয়ে ৷ করোনাকালে অতিথিদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করেছেন গেমস সংগঠকরা (Beijing Winter Olympics Robot) ৷
করোনা সংক্রমণের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে থাকা চিন কিছুতেই হাল্কা ভাবে গোটা বিষয়টা নিতে রাজি নয়। করোনা ঠেকাতে তাই অভিনব উপায় বের করেছে তারা। অতিথি আপ্যায়নে এ বার মানুষ নয়, রোবট বাহিনী নিযুক্ত করেছে চিন (Beijing Winter Olympics Robot)।
advertisement
advertisement
advertisement
রোবটের সেই সব ছবি-ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভালোমতোই ছড়িয়ে পড়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে হোটেলগুলিতে রুম সার্ভিসের বদলে এবার থাকছে রোবট ! দিব্যি ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে সেটি ৷ খাটছে অতিথিদের বাকি ফাই ফরমাশ ৷ আবার খাবার শেষ হওয়ার পর রুমগুলিতে গিয়ে গিয়ে প্লেট তুলে আনছে রোবটই ৷ অতিমারির সময়ে এরকম ‘কন্ট্যাক্টলেস’ ব্যবস্থারই আয়োজন করেছে চিন ৷ হোটেলের সর্বত্রই পাওয়া যাবে সেটি ৷
advertisement
সংবাদ সংস্থা সূত্রের খবর, অলিম্পিক্সে যোগ দিতে আসা বিদেশি অতিথিদেরও কড়া কোভিড বিধি মেনে চলার নির্দেশিকা দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া হোটেল চত্বর ছাড়া যাবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Beijing Winter Olympics Robot: হোটেলের রুম সার্ভিসে থাকছে রোবট ! শীতকালীন অলিম্পিক্সে অতিথিদের জন্য অভিনব ব্যবস্থা চিনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement