advertisement

Titas Sadhu: ‘আমরা আশা করেছিলাম, তিতাস ভাল খেলবে’- উচ্ছ্বসিত কোচ নিজের ছাত্রীকে নিয়ে

Last Updated:

তিতাসের কোচ দেবদুলাল রায়চৌধুরী বলেন, ‘‘আমরা আশা করেছিলাম তিতাস ভাল খেলবে।ফাইনাল খেলায় ছন্দে ছিল এটাই বড় কথা।চাপের মুখে স্বাভাবিক থাকতে পারে এটাই ওর গুণ।’’

ভারতের সোনা জয় ও তিতাসের বোলিং পারফরমেন্সে খুশি তার কোচ,পরিবারের সদস্যরা।
ভারতের সোনা জয় ও তিতাসের বোলিং পারফরমেন্সে খুশি তার কোচ,পরিবারের সদস্যরা।
হুগলি: তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। চিনে ১৯ তম এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল ফেভারিট হিসাবে গিয়েছিল।স্মৃতি মান্দানা,শাফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, হরমন প্রীত কউরদের মত সিনিয়ার ভারতীয় দলের সদস্যদের সঙ্গে ছিলেন বাংলার রিচা ঘোষ ও তিতাস সাধু।
অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিতাস। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে তিতাসের বোলিং ফিগার ছিল ৪-৬-২ চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট। আর এশিয়া গেমস ফাইনালে ৪-৬-৩ তিতাস চার ওভার বল করে ছয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।তার এই পারফরমেন্সে শ্রীলঙ্কার সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।ভারত এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জেতে।
advertisement
ভারতের সোনা জয় ও তিতাসের বোলিং পারফরমেন্সে খুশি তার কোচ,পরিবারের সদস্যরা। এই জয় যেমন ভারতকে সোনা এনে দিল তেমনি তিতাসের সিনিয়ার দলে সুযোগ পাওয়া এখন সময়ের অপেক্ষা,মনে করেন ক্রিকেটারের বাবা রনদীপ সাধু।তিতাস বড় ম্যাচের খেলোয়ার সেটা আবার প্রমান হল। ১১৭ রানের টার্গেট নিয়ে শ্রীলঙ্কা যেভাবে শুরু করেছিল প্রথম ওভারে ১২ রান করে তাতে চাপ বাড়ে।তবে তিতাস প্রথম ওভারে দুই উইকেট পরে শ্রীলঙ্কার ক্যাপ্টেনকে ফিরিয়ে দিয়ে সেই চাপ কাটিয়ে দেন।বড় ম্যাচ হলেও নিজেকে শান্ত রেখে সঠিক লাইন লেন্থে বল করে যান তিতাস।আর তাতেই ভেঙে পরে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।
advertisement
advertisement
তিতাসের কোচ দেবদুলাল রায়চৌধুরী বলেন, ‘‘আমরা আশা করেছিলাম তিতাস ভাল খেলবে।ফাইনাল খেলায় ছন্দে ছিল এটাই বড় কথা।চাপের মুখে স্বাভাবিক থাকতে পারে এটাই ওর গুণ।’’
Saikat Biswas
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Titas Sadhu: ‘আমরা আশা করেছিলাম, তিতাস ভাল খেলবে’- উচ্ছ্বসিত কোচ নিজের ছাত্রীকে নিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement