Team India : ইডেনে আসছেন রোহিত-কোহলি! কলকাতায় টিম ইন্ডিয়ার ম্যাচ, ভারতীয় দলের ম্যাচের সূচি ঘোষণা করল বিসিসিআই
- Published by:Suman Majumder
Last Updated:
Virat Kohli-Rohit Sharma : বিরাট কোহলি ও রোহিত শর্মা এবার খেলতে আসছেন ইডেনে। বিসিসিআই সূচি ঘোষণা করল। ভারতীয় দলের ম্যাচ এবার কলকাতায়।
কলকাতা : আগামী বছর শুরুতেই ইডেনে ক্রিকেটের মহারণ। ৩রা জানুয়ারি ভারত বনাম জিম্বাবোয়ে একদিনের ম্যাচ পেল ইডেন। ম্যাচ পেলেও অনেকের মধ্যে প্রশ্ন, যেহেতু ইডেন সংস্কার হবে, ম্যাচ কি হওয়া সম্ভব? সিএবির তরফ থেকে জানানো হয়েছে, ইডেন সংস্কার চলবে। তার মধ্যে ম্যাচ করায় কোনও অসুবিধা নেই। কারণ এক একটা পার্ট করে ইডেন ভাঙা হবে। খুব বেশি হলে ১০,০০০ দর্শক কম হতে পারে। কিন্তু ম্যাচ আয়োজনে কোনও সমস্যা নেই।
ভারতের পুরুষ ক্রিকেট দল ১৭টি ভেন্যুতে ২২টি ম্যাচ খেলবে। বৃহস্পতিবার ২০২৬-২৭ হোম সিজনের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বিসিসিআই। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি সীমিত ওভারের সিরিজ দিয়ে সিজন শুরু হবে। এর পর ভারতের নিউজিল্যান্ড সফর। সেখানে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলা হবে। এর পর হোম লেগ পুনরায় শুরু হবে। বর্ডার-গাভাসকর ট্রফি, যা আগামী বছর ২১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
ভারতের ২০২৬-২৭ হোম সিজনের সূচি :
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর:
advertisement
advertisement
advertisement
শ্রীলঙ্কার ভারত সফর:
advertisement
জিম্বাবোয়ের ভারত সফর:
advertisement
অস্ট্রেলিয়ার ভারত সফর:
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 5:58 PM IST









