Fire: গার্ডেনরিচে ভয়াবহ অগ্নিকাণ্ড! পার্কিং লটে দাউদাউ আগুনে পুড়ে ছাই একাধিক গাড়ি
- Published by:Salmali Das
Last Updated:
গার্ডেনরিচে অ্যাসবেটার মোড়ের কাছে এফসিআই গোডাউন সংলগ্ন একটি পার্কিং লটে ভয়াবহ আগুন লাগে। দমকলের ১০-১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একাধিক গাড়ি পুড়ে যায়, তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
কলকাতা, সমীর মণ্ডল: গার্ডেনরিচে অ্যাসবেটার মোড়ের কাছে এফসিআই গোডাউন সংলগ্ন একটি গাড়ির পার্কিং লটে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০ থেকে ১২ টা ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে কলকাতা ওয়েস্ট পোট থানার পুলিশের আধিকারিকরা কলকাতা কর্পোরেশনের ৮০ নম্বর ওয়ার্ড। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। বেশ কিছু গাড়ি আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 5:49 PM IST








