Thunderstorm In 2 Hours: মেঘ আকাশ ঢাকল, কালো অন্ধকারে হু হু করে হাওয়ার তাণ্ডব, বাজের আওয়াজে সঙ্গী মুষলাধার বৃষ্টি, কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Debalina Datta
Last Updated:
Thunderstorm In 2 Hours: ৪০ কিমি গতিতে ঠান্ডা হাওয়া বইবে জেলায়-জেলায়, সঙ্গী বাজ, ঝড়-বৃষ্টি আগামী ১-২ ঘণ্টায়
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে সোমবার থেকে ফের বৃষ্টি হতে পারে কলকাতা-সহ সব জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ঝড় হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। এ ছাড়া, উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।
advertisement
শনিবার এবং রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকের পাঁচ জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। Input- Biswajit Saha






