advertisement

Howrah News: জাতীয় সড়কের পাশে পড়ে ব্যাগ, ছুটে গেল পুলিশ! ব্যাগ থেকে যা বেরল, দেখে চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Howrah News: জাতীয় সড়কের ধারে পরে থাকা ব্যাগে পুলিশের পোশাক সহ পিস্তল কার্তুজ উদ্ধার!

জাতীয় সড়কের পাশে পড়ে থাকা ব্যাগে পুলিশের পোশাক পিস্তল কার্তুজ উদ্ধার
জাতীয় সড়কের পাশে পড়ে থাকা ব্যাগে পুলিশের পোশাক পিস্তল কার্তুজ উদ্ধার
হাওড়া, রাকেশ মাইতি: জাতীয় সড়কের পাশে পড়ে থাকা ব্যাগে পুলিশের পোশাক পিস্তল কার্তুজ উদ্ধার! ভোট আবহে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  আর মাত্র এক মাসেরও কম সময় হাতে। ২০২৬ বিধানসভা নির্বাচনে দামামা বেজেছে বাংলায়। ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বাংলা জুড়ে, হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই বঙ্গে। আর মাত্র কিছুদিন পর ভোট গ্রহণ তারপর ভোট বক্সে ফল অর্থাৎ জনতার রায় বলবে বাংলার মসনদে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে।
ভোটের ময়দানে দেওয়াল লিখন থেকে জনসংযোগ সমস্ত ও সোশ্যাল মাধ্যমে প্রচার চালছে। এমন সময়, হাওড়া জেলার মধ্যবর্তী স্থান আলমপুর, শহর থেকে প্রায় ২০-২৫ কিলোমিটার দূরত্বে আলামপুর মোড়। জাতীয় সড়কের পার্শ্ববর্তী স্থান থেকে উদ্ধার হওয়া একটি ব্যাগকে কেন্দ্র করে উত্তেজনা।
advertisement
advertisement
নির্বাচনের আগে হাওড়ার আলমপুরে ব্রিজের ধারে উদ্ধার পুলিশের পোশাক,পিস্তল ও কার্তুজ। জানা যায়, ব্রিজের পাশে আগাছা পরিষ্কারের সময় ব্যাগটি পাওয়া যায়। খবর পেয়ে, ঘটনাস্থলে সাকরাইল থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে।  এমন ঘটনা কথা সাধারণ মানুষেরও মধ্যে ছড়িয়ে পড়তেই উত্তেজনা বাড়ে।
বিশেষ করে ভোটের মরশুমে এমন ঘটনা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যতা সৃষ্টি করে। তবে পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের হারিয়ে যাওয়া ব্যাগ এটি। ব্যাগের মধ্যে পুলিশের পোশাক সহ জিনিস পুলিশের। হারিয়ে যাওয়া সেই ব্যাগ রাস্তার ধার থেকে এদিন খুঁজে পাওয়া যায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News: জাতীয় সড়কের পাশে পড়ে ব্যাগ, ছুটে গেল পুলিশ! ব্যাগ থেকে যা বেরল, দেখে চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
  • শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

  • বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?

  • ইরান যুদ্ধ আবহে জরুরি বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement