advertisement

বিরাট কাণ্ড! পাকিস্তান ম্যাচের কয়েক ঘণ্টা আগে ভারতের প্রথম একাদশ ‘ফাঁস’!

Last Updated:

Team India 1st XI vs pakistan: এটাই কি পাকিস্তানের বিরুদ্ধে কাল ভারতের প্রথম একাদশ? দেখুন তো।

#দুবাই: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। এমন ম্যাচের দিকে নজর থাকে সারা বিশ্বের। রোববার ভারত-পাকিস্তান ম্যাচ। আর এই ম্যাচে কেমন দল নামাবে দুই দল, তা নিয়েও সমর্থকদের কৌতুহলের শেষ নেই।
যদি একদিন আগেই প্রথম একাদশ জানা যেত. তা হলে ভালই হত। সমর্থকদের মনের ইচ্ছে যেন এমনই! আর এবার সমর্থকদের যেন পাকিস্তান ম্যাচের আগে প্রথম একাদশের ব্যাপারে কিছুটা আভাস দিয়ে রাখল বিসিসিআই।
আরও পড়ুন- KL Rahul : পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটের হার ভুলিনি! রাহুলের গলায় যেন প্রতিশোধের আগুন
ভারতের ক্রিকেটপ্রেমীদের ভাবিয়ে তুলেছে বিসিসিআই-এর শেয়ার করা কয়েকটা ছবি। বিশেষজ্ঞ থেকে সমর্থক, অনেকেই মনে করছেন, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এশিয়া কাপে এবার প্রথম একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে ভারত। আর সেই পরীক্ষার প্রক্রিয়া শুরু হতে পারে রোববার থেকেই।
advertisement
advertisement
এরই মধ্যে ইনস্টাগ্রামে এক রহস্যময় পোস্ট জল্পনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ক্রিকেটারদের অনুশীলনের ছবি পোস্ট করা হয় বিসিসিআইয়ের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট থেকে। হ্যাশট্যাগ এশিয়া কাপ লিখে ১০টি ছবি পোস্ট করা হয়েছিল।
সেই ছবিগুলি দেখে ভারতীয় দলের ভক্তরা অনুমান করে নেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ কেমন হবে! সত্যই কি অনুশীলনে ক্রিকেটারদের সিরিজ ছবি পোস্ট করে ইঙ্গিত দিয়ে রাখল বিসিসিআই! অন্তত সমর্থকদের একাংশ তেমনই মনে করছেন।
advertisement
আরও পড়ুন- Rashid Khan : বিরাট নাকি বাবর? ব্যাটসম্যান হিসেবে কাকে বল করা বেশি কঠিন জানালেন রশিদ খান
যাঁদের ছবি পোস্ট করা হল- লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান ও আর্শদীপ সিং। ভারতের নিয়মিত একাদশের সঙ্গে ব্যাটিং অর্ডারে এই দলের মিল রয়েছে। তাই জল্পনা বাড়ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট কাণ্ড! পাকিস্তান ম্যাচের কয়েক ঘণ্টা আগে ভারতের প্রথম একাদশ ‘ফাঁস’!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement