advertisement

টি-২০ বিশ্বকাপে ইতিহাস ইতালির! নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে বিরাট জয়!

Last Updated:

চলতি টি-২০ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে খেলতে নেমে ইতিহাস গড়ল ইতালি ক্রিকেট দল। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ ইতিহাসে যোগ্যতা অর্জন করেছে ইতালি। নেপালের বিরুদ্ধে জেতার পাশাপাশি, তারা বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্য়াচে জয়লাভ করল। ইতালির কাছে এই জয় আক্ষরিক অর্থেই ঐতিহাসিক।

ইতিহাস গড়ল ইতালি
ইতিহাস গড়ল ইতালি
মুম্বই:  চলতি টি-২০ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে খেলতে নেমে ইতিহাস গড়ল ইতালি ক্রিকেট দল। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ ইতিহাসে যোগ্যতা অর্জন করেছে ইতালি। নেপালের বিরুদ্ধে জেতার পাশাপাশি, তারা বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্য়াচে জয়লাভ করল। ইতালির কাছে এই জয় আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। কারণ, টি-২০ বিশ্বকাপের প্রথম জয়টাই তারা ১০ উইকেটে হাসিল করেছে। এই ম্য়াচে ইতালি ক্রিকেট দলের ২ ভাই ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করেছে। আর সেই দৌলতেই তারা এই ম্য়াচে ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করল। এমন কৃতিত্ব যা তারা ইতিপূর্বে কখনও টি-২০ বিশ্বকাপে করতে পারেনি।
এই ম্য়াচে ইতালির হয়ে ওপেন করতে নেমেছিলেন জাস্টিন মোস্কা এবং অ্যান্থনি মোস্কা। এই ২ ভাই ইতালির ক্রিকেট ইতিহাসে নয়া অধ্যায় যোগ করলেন। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে তারা এই প্রথমবার কোনও শতরানের জুটি কায়েম করল। ইতিপূর্বে, বেশ কয়েকটি দেশে ২ ভাইয়ের জুটি টি-২০ বিশ্বকাপে ব্যাট করেছে। কিন্তু, কেউই শতরানের পার্টনারশিপ গড়ে তুলতে পারেন।
advertisement
নেপালের বিরুদ্ধে ১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে জাস্টিন মোস্কা এবং অ্যান্থনি মোস্কা বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন। দুজনে মিলে নেপালের বোলিং ব্রিগেডকে কার্যত দুরমুশ করেন। ১২.৪ ওভারেই ইতালি এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।
advertisement
এই ম্য়াচে জাস্টিন মোস্কা মাত্র ৪৪ বলে ৬০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তাঁর ব্যাট থেকে ১৩৬-এর স্ট্রাইক রেটে রান বেরিয়ে এসেছে। তিনি ৫ চার এবং ৩ ছক্কা হাঁকান। অন্যদিকে, অ্যান্থনি মোস্কা এই ম্য়াচে ১৯৩.৭৫ স্ট্রাইক রেটে রানের বন্যা বইয়ে দেন। তিনি ৩২ বলে করলেন ৬২ রান। সেইসঙ্গে কায়েম করলেন এক নয়া ইতিহাস। এই ইনিংসে তিনি ৩ চার এবং ৬ গগনচুম্বী ছক্কা হাঁকান। ইটালি ক্রিকেট দল এই ২ ভাইয়ের পার্টনারশিপ কোনওদিন ভুলতে পারবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টি-২০ বিশ্বকাপে ইতিহাস ইতালির! নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে বিরাট জয়!
Next Article
advertisement
WBCHSE HS Exam 2026: পরীক্ষা দিতে শুরু করেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
পরীক্ষা দিতে শুরু করেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
  • বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী

  • পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়ায়

  • নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement