Ind vs Pak : সৌরভের মুখেও উসমান তারিকের নাম! কীভাবে এই পাক স্পিনারকে সামলাবে ভারত? দাদা-র ছোট্ট টিপস, 'কাজ' হয়ে যাবে তাতেই!
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Ind vs Pak : মহারাজ জানিয়ে দিলেন, আহামরি কোনও স্পিনারর নন উসমান। সৌরভ এদিন বলেন, তারিক একজন নর্মাল অফস্পিনার। ওর বোলিং অ্যাকশন আইসিসি অনুমতি দিয়েছে কিনা আমি জানি না।
কলম্বো : ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচের আগে উত্তেজনার পারদ চরমে। আর এই ম্যাচে সব থেকে বেশি কথা হচ্ছে এক অফ স্পিনারকে নিয়ে। তাঁর নাম উসমান তারিক।
তিনি এখনও খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। ফলে ঘরে ঘরে পরিচিত নাম নন। তবে বিপক্ষ দলের পরিকল্পনা বদলে দেওয়ার মতো যথেষ্ট খেলেছেন পাক স্পিনার উসমান তারিক। প্রথম চারটি টি-টোয়েন্টি ম্যাচে ১১টি উইকেট, ইকোনমি ছয়ের নিচে, গড় আটের নিচে—এটা শুধু ভাল শুরু নয়, তিনি যে প্রতিপক্ষের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারেন তার প্রমাণ।তারিকের আসল অস্ত্র রহস্য স্পিন নয়। গতি নিয়ন্ত্রণ। তিনি রান-আপের সময় বিরতি নেন। স্টপ-স্টার্ট ধরণের ছন্দ, যা ব্যাটারের ট্রিগার মুভমেন্টে বিঘ্ন ঘটায়। ব্যাটার চায় দ্রুত লেন্থ বুঝে নিতে। সেই মতো নির্দিষ্ট শট খেলার প্রস্তুতি নেয়। কিন্তু যে বোলার ডেলিভারি না বদলে রিলিজের সময় বদলে দেন, তিনি ব্যাটারকে ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলে ঠেলে দেন। আর সেখানেই ভুল শটের জন্ম হয়।
advertisement
এবার এই পাক স্পিনারের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও। তবে মহারাজ জানিয়ে দিলেন, আহামরি কোনও স্পিনারর নন উসমান। সৌরভ এদিন বলেন, তারিক একজন নর্মাল অফস্পিনার। ওর বোলিং অ্যাকশন আইসিসি অনুমতি দিয়েছে কিনা আমি জানি না। তবে এমন কোনও বড় কিছু নয়। একটু থমকে বল করে। ভারতের ব্যাটাররা ওকে খেলতে পারবে। ভারতীয় ব্যাটাররা স্পিন খেলতে জানে।
advertisement
advertisement
আরও পড়ুন- বৈভব সূর্যবংশীর সামনে এবার নতুন চ্যালেঞ্জ! আইপিএলের আগেই বড় পরীক্ষা কিশোর তারকার
ভারত-পাক ম্যাচে কে ফেভারিট? সৌরভ এই প্রশ্নের উত্তরে বলেন, ভারত বিশ্বমানের টিম। প্রত্যেকে ভাল ক্রিকেটার। একটাই কথা বলব ভারতীয় ব্যাটারদের, মাঠে যাও আর বড় বড় ছক্কা হাঁকাও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2026 6:30 PM IST











