advertisement

T20 World Cup 2026 : এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় লড়াকু দলের, একসময়ের বিশ্বচ্যাম্পিয়নরা পৌঁছে গেল সুপার এইটে

Last Updated:

West Indies vs Nepal : টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ। একইসঙ্গে এবারের বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল নেপাল।

News18
News18
মুম্বই : টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ। একইসঙ্গে এবারের বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল নেপাল।
রবিবার, ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে প্রত্যাশা বাড়িয়েছিল নেপাল। কিন্তু পর পর পরাজয়ের কারণে তাদের স্বপ্নভঙ্গ হল।
টি-২০ বিশ্বকাপে প্রথমে ইংল্যান্ড ও ইতালির কাছে এবং এবার উইন্ডিজের বিপক্ষে হার। নেপালের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ। স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ বাকি থাকলেও তিন ম্যাচে তিন হার তাদের বিদায় নিশ্চিত করেছে।
advertisement
advertisement
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত শুরু থেকেই সঠিক প্রমাণিত হয়। বোলাররা নেপালের টপ অর্ডার ভেঙে দেন। ৬.৩ ওভারে ২৩/৪ হয়ে যাওয়ার পর দীপেন্দ্র সিং আইরি ইনিংস সামলানোর চেষ্টা করেন, তবে অপর প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি।
দীপেন্দ্র ও সোমপাল কামির মধ্যে সপ্তম উইকেটে ৫৪ রানের জুটি নেপালকে ১০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। শেষ পর্যন্ত তারা ৮ উইকেটে ১৩৩ রান তোলে। দীপেন্দ্র ৪৭ বলে ৫৮ রান করেন। আর সোমপাল ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৩.৩৩।
advertisement
ওয়েস্ট ইন্ডিজের হয়ে পেস ত্রয়ী ম্যাথিউ ফোর্ড (১), জেসন হোল্ডার (৪) এবং শামার জোসেফ (১) বড় ধাক্কা দেন। এছাড়া আকিল হোসেন ও রস্টন চেজ একটি করে উইকেট নেন।
আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে নামার আগেই বিপদ পাকিস্তানের! বাবর-শাহিনদের ডাগআউটে সাপের হানা
জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মারকাটারি খেলতে থাকে। ৬ ওভারে স্কোর দাঁড়ায় ৪৪/১। ব্র্যান্ডন কিং ২২ রানে আউট হওয়ার পর শাই হোপ (৬১*) ও দারুণ ফর্মে থাকা শিমরন হেটমায়ার (৪৬*) অপরাজিত ৯১ রানের জুটি গড়ে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন। অসাধারণ বোলিং স্পেলের জন্য হোল্ডার ম্যাচসেরা নির্বাচিত হন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2026 : এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় লড়াকু দলের, একসময়ের বিশ্বচ্যাম্পিয়নরা পৌঁছে গেল সুপার এইটে
Next Article
advertisement
Tarique Rahman Oath Ceremony: মোদি সরকারের প্রতিনিধি হয়ে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কে? নাম জানাল কেন্দ্র
মোদি সরকারের প্রতিনিধি হয়ে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কে? নাম জানাল কেন্দ্র
  • তারেক রহমানের শপথ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাচ্ছে ভারত৷

  • ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷

  • আগামী মঙ্গলবার ঢাকায় শপথ নেবেন তারেক রহমান৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement