advertisement

IND vs PAK: ভারতের বিরুদ্ধে নামার আগেই বিপদ পাকিস্তানের! বাবর-শাহিনদের ডাগআউটে সাপের হানা

Last Updated:

India vs Pakistan T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে রবিবার ভারত ও পাকিস্তান মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অদ্ভুত এক ঘটনা ঘটেছে।

News18
News18
কলম্বো: টি-২০ বিশ্বকাপে রবিবার ভারত ও পাকিস্তান মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। ম্যাচের দু’দিন আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ অনুশীলনে আসে পাকিস্তান দল। আর পাক দলের ডাগআউট থেকে একটি সাপ উদ্ধার করা হয়। অধিনায়ক সলমন আলি আগা ও তাঁর সতীর্থরা মাঠে পৌঁছনোর সময় ঘটনাটি ঘটে।
কলম্বো শহরে বৃষ্টি হলে মাঝে-মধ্যেই সরীসৃপ দেখা যায় বলে স্থানীয়দের দাবি। তাই ঘটনাটি অস্বাভাবিক না হলেও ম্যাচের আগে এমন দৃশ্য খেলোয়াড়দের মধ্যে সামান্য চাঞ্চল্য তৈরি করে। এই ম্যাচে জয়ী দল সুপার এইট পর্যায়ে যাওয়ার দৌড়ে বড় সুবিধা পাবে, তাই দুই দলই নিজেদের ম্যাচ নিয়ে ফোকাসড রয়েছে। তারমধ্যেউ পাকিস্তান ডাগআউট থেকে সাপ উদ্ধারের ঘটনা।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তান ডাগআউটে একটি বিশালাকার সাপ। খবর পেয়েই সেখানে পৌছায় মাঠ কর্মীরা। একজন সাপটিকে ধরে প্লাস্টিকের ব্যাগে ভরার চেষ্টা করে। অপর এক ব্যক্তি ধরে ছিল ব্যাগতি। বেশ কয়েকবারের চেষ্টায় সাপটিকে ব্যাগে ভরতে পারেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।
advertisement
advertisement
এদিকে ভারতীয় শিবিরে স্বস্তির খবর এসেছে তরুণ ব্যাটার অভিষেক শর্মা-কে ঘিরে। পেটের সমস্যার কারণে তিনি আগের ম্যাচে খেলতে পারেননি এবং হাসপাতালে ভর্তি ছিলেন। তবে অনুশীলনে প্রায় আধঘণ্টা ব্যাট করে তিনি দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী-র বল সহজেই বাউন্ডারিতে পাঠিয়ে আত্মবিশ্বাসের পরিচয় দেন।
advertisement
হালকা বৃষ্টির জন্য ভারতের অনুশীলন কিছুটা ব্যাহত হয়েছিল এবং পরে দলকে ইনডোর নেটে যেতে হয়। সেখানে পেসারদের বিরুদ্ধেও শক্তিশালী শট খেলেন অভিষেক। তাঁর দ্রুত শট নেওয়ার ক্ষমতা ও বলের লেন্থ বোঝার ক্ষমতা পাকিস্তানের স্পিন আক্রমণ, বিশেষ করে উসমান তারিক-এর বিরুদ্ধে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ভারতের বিরুদ্ধে নামার আগেই বিপদ পাকিস্তানের! বাবর-শাহিনদের ডাগআউটে সাপের হানা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন ! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
  • রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন !

  • ঠান্ডা কমবে

  • উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement