advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় কার সমর্থক? ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? উত্তরে রয়েছে বড় চমক

Last Updated:

Sourav Ganguly: রবিবার ডার্বিতে বাঙালি দু'ভাগে বিভক্ত। ঘটি-বাঙালের চিরন্তন লড়াইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কার সমর্থক! সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সময় অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। তখন ভারতীয় ফুটবলে ইন্ডিয়ান সুপার লিগ একেবারে নতুন টুর্নামেন্ট।

কলকাতা: চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট তিন নম্বরে দাঁড়িয়ে। অন্যদিকে, ইস্টবেঙ্গল আপাতত ৯ নম্বরে। লাল-হলুদের প্লে-অফ খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
রবিবারের ডার্বিতে ধারে-ভারে এগিয়ে মোহনবাগান। এ কথা যে কেউ বিনা তর্কে মেনে নেবেন হয়তো! তবুও ডার্বি বলে কথা। এই ম্যাচে কেউ এক ইঞ্চি জায়গা ছাড়বে না, সেটাও আবার সত্যি।
ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কোচ কার্লেস কুয়াদ্রাত এখন ‘ম্যাজিশিয়ান’। লাল-হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াতে চাইছে। আর সেই লড়াইয়ে কুয়াদ্রাতের জাদুর কাঠির ছোঁয়া দেখতে চান সবাই।
advertisement
advertisement
আরও পড়ুন- দীপ্তির হ্যাটট্রিক, গ্রেস হ্যারিসের ম্যাচ উইনিং ওভার, দিল্লিকে ১ রানে হারাল ইউপি
রবিবার ডার্বিতে বাঙালি দু’ভাগে বিভক্ত। ঘটি-বাঙালের চিরন্তন লড়াইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কার সমর্থক! সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সময় অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। তখন ভারতীয় ফুটবলে ইন্ডিয়ান সুপার লিগ একেবারে নতুন টুর্নামেন্ট।
ফুটবল নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ মহারাজ। তিনি আইএসএল-সহ বিভিন্ন লিগের খোঁজ রাখেন। একটি চ্যাট শো’তে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব়্যাপিড ফায়ার-এর মুখে পড়তে হয়েছিল। সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে কোন দলকে তিনি সাপোর্ট করেন? সৌরভের উত্তর ছিল চমকে ভরা।
advertisement
সৌরভ  সেদিন স্পষ্ট জানিয়ে দেন, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলকেই তিনি সমানভাবে ভালবাসেন। এর পিছনে কারণটাও তিনি বলেন। সৌরভের দাবি ছিল, এমনটা না করলে এক পক্ষের সমর্থক তাঁর সমালোচনা শুরু করতে পারে। তবে তিনি যে মোহনবাগান সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন, সেটাও উল্লেখ করেন। সৌরভ কিন্তু এক্ষেত্রে ধরি মাছ না ছুঁই পানি কায়দা অবলম্বন করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভ গঙ্গোপাধ্যায় কার সমর্থক? ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? উত্তরে রয়েছে বড় চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement