Sourav Ganguly : ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ! যা বললেন, এমনভাবে কেউ বলেননি আগে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, এই নিয়ে এখনই খুব বেশি চিন্তা করার কোনও কারণ নেই। যত টুর্নামেন্ট গড়াবে ততই ভারতীয় দল আরও ভাল খেলবে বলে মত তাঁর।
কলকাতা : টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছে ভারতীয় দল।
আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত সমর্থকরা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, এই নিয়ে এখনই খুব বেশি চিন্তা করার কোনও কারণ নেই। যত টুর্নামেন্ট গড়াবে ততই ভারতীয় দল আরও ভাল খেলবে বলে মত তাঁর।
আমেরিকার বিরুদ্ধে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রান পেয়েছেন। সেটা অবশ্য ভারতীয় দলের জন্য সব থেকে স্বস্তির খবর। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘ভারত খুবই শক্তিশালী দল। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবেতেই ভারসাম্য রয়েছে। বিশ্বকাপ যত এগোবে, টিম আরও ভালো খেলবে।
advertisement
advertisement
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অন্যতম ফেভারিট দল ভারত, সেটা ও বলে দিলেন সৌরভ। আমেরিকার বিরুদ্ধে এদিন ম্যাচে ভারতীয় দল পাওয়ার প্লেতে ৪৬ রানে ৪ উইকেট হারায়। ঈশান কিষান (২০) রান পাননি। তিলক ভর্মাও (২৫) বড় স্কোর করতে পারেননি।
ক্যাপ্টেন ৪৯ বল খেলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার যাদব। ১০টা চার ও ৪টে ছক্কায় সাজানো তাঁর ইনিংস। এর পরই সৌরভের কাছে অবধারিকক প্রশ্ন ধেয়ে আসে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। এই ব্যাপারে সৌরভ কী বলছেন!
advertisement
আরও পড়ুন- আমেরিকার বোলারদের কাছে চুরচুর ভারতের ব্যাটিং দর্প, সূর্যকুমার একা লজ্জা রক্ষা করলেন
মহারাজ বললেন, কেন খেলবে না সেটাই তো বুঝতে পারছি না! বিশ্বকাপে ওদের তো ভারতের বিরুদ্ধে খেলার কথা শ্রীলঙ্কার কলম্বোয়। তা হলে সমস্য়াটা হল কোথায়! বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। তাই পাকিস্তান ম্যাচটা না খেললেই বরং আমি সব থেকে বেশি অবাক হয়ে যাব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2026 5:42 PM IST









