advertisement

Jalpaiguri News: থরে থরে ভাসছে বড় বড় রুই কাতলা, কিন্তু খেলেই বিপদ! করলা নদীর এই ছবি দেখলে চোখে জল আসবে

Last Updated:

Jalpaiguri News: করলা নদীতে মাছের মড়ক। ভেসে উঠল একাধিক নদীর মাছ। অনুমান করা হচ্ছে এই ঘটনার পিছনে থাকতে পারে অসাধু মৎস্য কারবারিরা। এই নদীর মাছ না খাওয়ার পরামর্শ।

নদীর মৃত মাছ
নদীর মৃত মাছ
জলপাইগুড়ি, শান্তনু কর: জলপাইগুড়ি শহরের করলা নদীতে মাছের মড়ক। মরে ভেসে উঠছে ছোট বড় একাধিক প্রজাতির নদীয়ালী মাছ। রবিবার সকালে সকালে মাশকলাই বাড়ি সংলগ্ন করলা নদীর পাড়ের বাসিন্দারা লক্ষ্য করেন নদীতে ভাসছে একাধিক মাছ।
রুই, কাতলা, আড়, চিতল, বোয়াল, সরপুঁটি সহ একাধিক প্রজাতি করলা নদীর পরিচিত মাছ।সেইসব মাছ এদিন নদীতে ভেসে উঠতে দেখা গিয়েছে। যা দেখার পর থেকেই এসাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই মাছের মড়কের কারণ হয়ে থাকতে পারে অসাধু মৎস্য কারবারিরা।
আরও পড়ুন: হাওয়ার গতিতে ছুটছিল বাইক, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা গার্ডরেলে! শঙ্করপুরে প্রাণ গেল তরতাজা যুবকের
জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে তিস্তা নদীতে গিয়ে মিশেছে করলা নদী। নানান প্রজাতির মাছের ভান্ডার হিসেবে পরিচিত এই নদী। ২০১১ সালে একই ঘটনা নজরে পড়েছিল করলা নদীর পাড়ের বাসিন্দাদের। তদন্তে উঠে আসে মাছ শিকারের জন্য নিষিদ্ধ কীটনাশক প্রয়োগ করা হয়েছিল করলায়। তাতে মারাত্মকভাবে মৎস্য ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: আগে গ্রেফতার হয়েছিল স্ত্রী, এবার মাদক পাচার করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল স্বামী! গোপন অভিযানে বড় সাফল্য
নদী থেকে ধরা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। ১৫ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। করলা নদী থেকে ধরে নিয়ে যাওয়া মাছ না খাওয়ার জন্য প্রচার কর্মসূচি শুরু করার পাশাপাশি মৎস্য দফতরকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: থরে থরে ভাসছে বড় বড় রুই কাতলা, কিন্তু খেলেই বিপদ! করলা নদীর এই ছবি দেখলে চোখে জল আসবে
Next Article
advertisement
Delhi Motorcycle Accident Update: মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যুবক, জানতেন অন্তত ৫ জন! দিল্লি কাণ্ডে শিউরে ওঠা তথ্য
মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যুবক, জানতেন অন্তত ৫ জন! দিল্লি কাণ্ডে শিউরে ওঠা তথ্য
  • দিল্লি দুর্ঘটনায় সামনে এল শিউরে ওঠা তথ্য৷

  • মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যুবক, জানতেন ৫ জন৷

  • দুর্ঘটনার খবর পুলিশকে জানানি কেউ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement