advertisement

IND vs USA: আমেরিকার বোলারদের কাছে চুরচুর ভারতের ব্যাটিং দর্প, সূর্যকুমার ধামাকা ইনিংসে লজ্জা রক্ষা

Last Updated:

IND vs USA: টি টোয়েন্টি বিশ্বকাপের খেতাব রক্ষার প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ভারত ভালই নাকানিচোবানি খেল৷ ওয়াংখেড়েতে আমেরিকার বোলারদের দাপট৷

সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরি
সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরি
IND vs USA: এ কী হাল হল ভারতের৷ ভারত-পাকিস্তান বংশোদ্ভুত আমেরিকা দলের সামনে হাঁটু গেড়ে বসে যেতে হল ভারতের গর্বের ব্যাটিং লাইন আপকে৷ এদিন টসে জিতে আমেরিকা প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ এদিন ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে ভারত৷ অধিনায়ক সূর্যকুমারের অর্ধশতরানে ভর দিয়ে নিজেদের লক্ষ্য তৈরি করে ভারত৷
অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন ৪৯ বলে ৮৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল  চার ও ৩ টি ছক্কা দিয়ে৷
হার্দিকের ফ্লপ শো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে
advertisement
হার্দিকের ফ্লপ শো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে
এদিন শুরুতেই ভারতের টি টোয়েন্টি ম্যাচের ধামাকা প্লেয়ার অভিষেক শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ নিজের ফেস করা প্রথম বলেই আউট হন তিনি৷ আলি খানের শিকার তিনি৷  দারুণ ছন্দে থাকা ইশান কিষাণ শুরুটা ভাল করলেও ২০ রানে ক্যাচ আউট হন৷ তাঁর উইকেট নেন স্কালিক৷
advertisement
তিলক ভর্মা ২৫ করে স্কালিকেরই শিকার৷ তাঁর শুরুটাও ছন্দে ছিল, কিন্তু বড় স্কোর করা তাঁর দ্বারাও হয়নি৷ ১৬ বলে ২৫ করে ক্যাচ আউট হন তিনি৷ এরপর শিভম দুবে, রিঙ্কু ও হার্দিক পান্ডিয়ার কাহিনি আয়রাম-গয়ারামের৷ শিভম দুবেও স্কালিকেরই বলে ক্যাচ আউট হয়ে যান৷ তাঁর স্কোর ০৷ রিঙ্কু ৬, হার্দিক ৫ রান করেন৷ তাঁরাও প্রত্যেকেই ক্যাচ আউট হন৷ রিঙ্কুর উইকেট নেন মহম্মদ মহসিন৷ হার্দিকের উইকেট নেন হরমিত সিং৷
advertisement
অক্ষর প্যাটেল ১৪ রান করে সূর্যকুমারকে কিছুটা সঙ্গত দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তাঁর ইনিংসে ফুলস্টপ লাগিয়ে দেন হরমিত সিং৷ অর্শদীপ সিংও স্কালিকের শিকার৷ তাঁর উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের নামে চার উইকেট করে নিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs USA: আমেরিকার বোলারদের কাছে চুরচুর ভারতের ব্যাটিং দর্প, সূর্যকুমার ধামাকা ইনিংসে লজ্জা রক্ষা
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement