Vande Bharat Bengali Food: হাওড়া - গুহাহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রা আরও আকর্ষণীয়! থাকছে বাঙালি থালি
- Reported by:RAKESH MAITY
- Published by:Pooja Basu
Last Updated:
Howrah News: খাবার যে বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র, তা উপলব্ধি করে ভারতীয় রেল এমন একটি মেনু তৈরি করেছে যা ঘরের তৈরি খাবারের স্বাদ মনে করিয়ে দেবে বন্দে ভারত স্লিপারে ট্রেনে যাত্রা কালে।
হাওড়া: বন্দে ভারতে বাঙালিয়ানা ‘পেট পুজো’! বন্দে ভারত স্লিপারে যাত্রীদের জন্য শুরু হল বাঙালি পছন্দের থালি বা খাবার। ভারতের রেল বিপ্লবে এক স্মরণীয় অধ্যায়। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস হাওড়া থেকে গুয়াহাটির। এ নতুন ট্রেন পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা দিয়েছে। তাতে আরও আগ্রহ বাড়াতে পারে এই বাঙালিয়ানা খাবার থালি। এই ট্রেন কেবল আধুনিক প্রযুক্তির মাইলফলক নয়। (রাকেশ মাইতি)
advertisement
এই উন্নত মানের ট্রেন পরিষেবা আরও আকর্ষণীয় বাঙ্গালীদের কাছে।যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সম্প্রতি চালু হওয়া আমিষ খাবার। খাবার যে বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র, তা উপলব্ধি করে ভারতীয় রেল এমন একটি মেনু তৈরি করেছে যা ঘরের তৈরি খাবারের স্বাদ মনে করিয়ে দেবে বন্দে ভারত স্লিপারে ট্রেনে যাত্রা কালে। বিভিন্ন খাবার থাকেলও বাঙালির বাঙালিয়ানা খাবারের প্রতি আগ্রহ অন্য মাত্রায়। সেই দিক গুরুত্ব রেখে বাঙালি থালি।
advertisement
advertisement
advertisement
advertisement







