advertisement

Sikandar Raza: দুর্দান্ত পারফরম্যান্সও কাজে এল না! দেশের হার সহ্য করতে পারলেন না এই তারকা

Last Updated:

Zimbabwe Out of ODI World Cup 2023: বিশ্বকাপ বাছাই পর্বে চমকে দেওয়ার মতো পারফরম্যান্স ছিল এই তারকা ক্রিকেটারের। দেশের হয়ে তিনিই দ্রুততম ওডিআই সেঞ্চুরি করেছিলেন। টুর্নামেন্টে নিয়েছেন ৯টি উইকেট।

দেশের হার সহ্য করতে পারলেন না এই সিকন্দর রাজা! Photo Courtesy:  (CricketMan2 twitter)
দেশের হার সহ্য করতে পারলেন না এই সিকন্দর রাজা! Photo Courtesy: (CricketMan2 twitter)
হারারে: হারের যন্ত্রণা সামলানো সহজ নয়। যন্ত্রণা লুকানো মুখের কথা নয়। সম্প্রতি স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড় থেকে বাদ পড়েছে জিম্বাবোয়ে। এই পরাজয় মেনে নিতে পারেননি সেদেশের ডাকাবুকো এক খেলোয়াড়। কান্নায় ভেঙে পড়া তাঁর ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে যেটুকু দেখা গিয়েছে, তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে ড্রেসিংরুমে মুখে হাত দিয়ে কাঁদছেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্বে চমকে দেওয়ার মতো পারফরম্যান্স ছিল এই তারকা ক্রিকেটারের। দেশের হয়ে তিনিই দ্রুততম ওডিআই সেঞ্চুরি করেছিলেন। টুর্নামেন্টে নিয়েছেন ৯টি উইকেট।
এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপে থাকতে পারবে না জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজের পর এবার ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বেই ছিটকে গেছে তারা। বাছাইপর্বের সুপার-৬ রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হেরেছে জিম্বাবোয়ে। ২০১৯ বিশ্বকাপের জন্যও যোগ্যতা অর্জন করতে পারেনি।
advertisement
advertisement
এই পরাজয় মেনে নিতে পারছেন না জিম্বাবোয়ের এক শক্তিশালী ক্রিকেটার। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে ড্রেসিংরুমে হুডেড শার্ট পরে মাথা নীচু করে বসে আছেন তিনি। দু’হাতে মুখ ঢাকা। বোঝাই যাচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। কে তিনি?
advertisement
তিনি জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকন্দর রাজা।
বিশ্বকাপ বাছাইপর্বে অসাধারণ পারফর্ম করেন সিকন্দর রাজা। গোটা টুর্নামেন্টে ১টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৩২৫ রান করেছেন। এছাড়াও তাঁর সংগ্রহে রয়েছে ৯টি উইকেট। এক সময় জিম্বাবোয়েকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে সামনের সারিতে দেখা যাচ্ছিল। তার অন্যতম কারণ ছিলেন সিকন্দর রাজা। কিন্তু শেষ পর্যন্ত তাঁর দলকে এনে দিতে পারেননি বিশ্বকাপের টিকিট।
advertisement
স্কটল্যান্ডের বিরুদ্ধেও ভাল ব্যাটিং করেছিলেন সিকন্দর। ৪০ বলে তিনি সংগ্রহ করেন ৩৪ রান। দু’টি ৪ ও একটি ৬-এর বিনিময়ে। কিন্তু জিততে পারেনি দেশ। আসলে জিম্বাবোয়েকে ২৩৫ রানের টার্গেট দিয়েছিল স্কটল্যান্ড। ৪১.১ ওভারে মাত্র ২০৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sikandar Raza: দুর্দান্ত পারফরম্যান্সও কাজে এল না! দেশের হার সহ্য করতে পারলেন না এই তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement