Shubhman Gill : তিন ফরম্যাটের ব্যাটসম্যান হবেন শুভমন গিল ! আগাম ভবিষ্যৎবাণী পাঠানের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shubhman Gill can be all format batsman predicts Irfan Pathan after show against West Indies. তিন ফরম্যাটের ব্যাটসম্যান হবেন শুভমন গিল ! আগাম ভবিষ্যৎবাণী পাঠানের
#মুম্বই: তিনি যে ভারতীয় ব্যাটিংয়ের পরের প্রজন্মের অন্যতম সুপারস্টার তাতে সন্দেহ ছিল না কখনও। এবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন গুজরাত দলের হয়ে। সেই বিখ্যাত গাববা টেস্টে ইতিহাস তৈরি করে ভারতের জয়ের পেছনেও তার অবদান ছিল অনস্বীকার্য। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট উইন্ডিজকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেলায় হারিয়ে সিরিজ ৩-০ জিতেছে ভারত।
এই সিরিজে ভারতের বড় প্রাপ্তি বলতে ওপেনিংয়ে শুভমনের গিলের আত্মবিশ্বাসী ব্যাটিং। হয়তো অন্যদের মতো ঝোড়ো ইনিংস নয়, কিন্তু ক্যারিবিয়ানের মন্থর পিচের জন্য উপযুক্ত ইনিংস খেলে ভারতকে বড় রানের ভিত গড়তে তিনি সাহায্য করেছেন এই কেকেআর প্রাক্তনী।
আরও পড়ুন - Commonwealth Games : প্রধান প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া, হকিতে চক দের অপেক্ষায় ভারতীয় দল
চলতি সিরিজে ২০৫ রান ও তৃতীয় ওডিআইতে অপরাজিত ৯৮ রান করার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অফ দ্য সিরিজের শিরোপা পেয়েছেন শুভমন গিল। তবুও ম্যাচের শেষে মন খারাপ শুভমনের। কারণ নিজের ষষ্ঠ ম্যাচেই প্রথম ওডিআই ১০০ করার সুযোগ হাতছাড়া হয় তাঁর। বৃষ্টির জন্য প্রথমে ম্যাচ ৪০ ওভারের হয়ে যায়।
advertisement
advertisement
Shubhman Gill can be all format player for team India in long term. #talent
— Irfan Pathan (@IrfanPathan) July 27, 2022
কিন্তু ৩৬ ওভার শেষেই ফের বৃষ্টি শুরু হওয়ায় ভারত আর ব্যাটের সুযোগ পায়নি। তখন গিল ৯৮ বলে ৯৮ করে নট আউট। ম্যাচের শেষে নিজের হতাশা গোপন করেননি এই পঞ্জাবের তরুণ। নিজের ইনিংস নিয়ে তিনি খুশি বলে জানান গিল। এদিন স্ট্রাইক রোটেট করে খেলছিলেন বলে জানান গিল। তারপর বৃষ্টির পর ওভার কাটছাঁট হওয়ার পর চালিয়ে খেলেন তিনি।
advertisement
ইরফান পাঠান জানিয়েছেন শুভমন যেভাবে খেলছে তাতে খুব তাড়াতাড়ি নির্বাচকদের ও ভুল প্রমাণ করবে। শুধু টেস্ট এবং একদিনের ম্যাচ নয়, গিল কিন্তু ওপেনার হিসেবে টি টোয়েন্টিতেও নাম করবে। ব্যাটের লম্বা হ্যান্ডেল যেভাবে ব্যবহার করে সেটা তারিফ করার মত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 28, 2022 1:36 PM IST









