advertisement

Konica Layek Commits Suicide: রাইফেল উপহার দিয়েছিলেন সোনু সুদ, হাওড়ায় আত্মঘাতী শ্যুটার কণিকা লায়েক

Last Updated:

২০২০ সালে ঝাড়খণ্ডের রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপে একটি সোনা এবং রুপোর পদক জেতেন কণিকা (Konica Layek)৷

আত্মহত্যা করলেন শ্যুটার কণিকা লায়েক৷
আত্মহত্যা করলেন শ্যুটার কণিকা লায়েক৷
হাওড়া (Howrah) পুলিশের তরফে জানানো হয়েছে, বালির বীরেশ্বর চ্যাটার্জী স্ট্রিটের 'মুক্তি নীর' নামে মহিলাদের জন্য একটি হোস্টেলে আরও বেশ কয়েকজনের সঙ্গে থাকতেন কণিকা৷ বুধবার সকালে হোস্টেলের বাকি আবাসিকরা বেরিয়ে যাওয়ার পর সেই সুযোগেই আত্মঘাতী হন কণিকা৷ সুইসাইড নোটে কণিকা লিখে গিয়েছেন, বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে ব্যর্থ হওয়াতেই চরম পথ বেছে নিলেন তিনি৷
advertisement
advertisement
২০২০ সালে ঝাড়খণ্ডের রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপে একটি সোনা এবং রুপোর পদক জেতেন কণিকা৷ এর পর ট্যুইটারে নিজের আর্থিক প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন তিনি৷ অভিযোগ করেন, ঝাড়খণ্ড সরকারের থেকে কোনও সাহায্যই পাননি৷ উন্নতির জন্য তাঁর একটি ভাল রাইফেলের প্রয়োজন বলেও জানান কণিকা৷
advertisement
কণিকার এই ট্যুইট দেখে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দেন অভিনেতা সোনু সুদ৷ অভিনেতা কণিকার উদ্দেশে লেখেন, 'তুমি দেশের জন্য পদক জেতো৷ তোমার রাইফেল তোমার কাছে পৌঁছে যাবে৷' প্রতিশ্রুতি মতো সোনু সুদের থেকে রাইফেলও উপহার পান কণিকা৷
advertisement
শ্যুটিংয়ে উন্নতির জন্য জয়দীপ কর্মকারের কাছে প্রশিক্ষণ নিতে চেয়েছিলেন কণিকা৷ জয়দীপ বাবুও কণিকার পাশে দাঁড়ান৷ এক আত্মীয়ের সূত্রে বালির ওই হোস্টেলে থাকার ব্যবস্থা করেন কণিকা৷ এর পর কলকাতায় জয়দীপ কর্মকারের কাছেই প্রশিক্ষণ নিচ্ছিলেন কণিকা৷
কিন্তু তাল কাটে কয়েক মাস আগে৷ সূত্রের খবর, আমেদাবাদের একটি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে বেনিয়মের অভিযোগে বহিষ্কৃত হন কণিকা৷ অভিযোগ, প্রতিযোগিতার মাঝেই টার্গেট পয়েন্টকে বিকৃত করেন কণিকা৷ সেই অভিযোগে মুচলেকা লিখিয়ে তাঁকে ওই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়৷
advertisement
যদিও কণিকা এই ঘটনা জয়দীপবাবুকে জানাননি বলেই অভিযোগ৷ পরে বিষয়টি জানতে পেরে কণিকাকে প্রশ্ন করেন জয়দীপবাবু৷ বিষয়টি নিয়ে জয়দীপবাবুর সঙ্গে কণিকার দূরত্বও তৈরি হয় বলে সূত্রের খবর৷ ঝাড়খণ্ড ছেড়ে বাংলায় চলে আসায় সেখানে ফেরাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল কণিকার পক্ষে৷ এ দিকে ফেব্রুয়ারি মাসে তাঁর বিয়েও ঠিক হয়ে গিয়েছিল৷ সবমিলিয়ে শ্যুটিং চালিয়ে নিয়ে যাওয়া নিয়েই অনিশ্চয়তার মধ্যে পড়ে যান কণিকা৷ সেই অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Konica Layek Commits Suicide: রাইফেল উপহার দিয়েছিলেন সোনু সুদ, হাওড়ায় আত্মঘাতী শ্যুটার কণিকা লায়েক
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement