advertisement

Saurav Ghosal wins Malaysian open: ইতিহাসে বাংলার সৌরভ, প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে মালয়েশিয়ান ওপেন জয়

Last Updated:

কলম্বিয়ার মিগুয়েল রডরিগেজ ফাইনালে ফেভারিট হিসেবে শুরু করলেও খেলা শুরু হওয়ার পর তা বুঝতে দেননি সৌরভ (Saurav Ghosal wins Malaysian open)৷

মালয়েশিয়ায় ইতিহাস গড়লেন সৌরভ৷ Photo-PTI
মালয়েশিয়ায় ইতিহাস গড়লেন সৌরভ৷ Photo-PTI
#কুয়ালালামপুর: প্রথম ভারতীয় হিসেবে মালয়েশিয়ান ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতলেন বাংলার সৌরভ ঘোষাল (Saurav Ghosal wins Malaysian open)৷ শনিবার শীর্ষ বাছাই কলম্বিয়ার মিগুয়েল রডরিগেজকে হারিয়ে কুয়ালালামপুরে এই খেতাব জিতে নেন প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই হিসেবে সুযোগ পাওয়া সৌরভ (Saurav Ghosal)৷
কলম্বিয়ার মিগুয়েল রডরিগেজ ফাইনালে ফেভারিট হিসেবে শুরু করলেও খেলা শুরু হওয়ার পর তা বুঝতে দেননি সৌরভ৷ ১১-৭, ১১-৮,১৩-১১ ব্যবধানে ফাইনাল জিতে মাত্র ৫৫ মিনিটেই খেতাব নিশ্চিত করেন তিনি৷
advertisement
তৃতীয় গেমে সৌরভকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন রডরিগেজ৷ কিন্তু ঠান্ডা মাথায় সেই গেমও ১৩-১১ ব্যবধানে জিতে নেন সৌরভ৷
advertisement
ঐতিহাসিক খেতাব জয়ের পর সৌরভ বলেন, 'স্বাভাবিক ভাবেই খুব ভালো লাগছে৷ খেতাব জয়ের পথে বেশ কয়েকজন ভালো খেলোয়াড়কে পরাজিত করেছি৷ ফাইনালেও খুব ভাল ম্যাচ হয়েছে৷ তৃতীয় গেমের মতো দ্বিতীয় গেমও কঠিন ছিল, কারণ একসময় আমি ৭-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলাম৷ আমি যে কঠিন পরিশ্রম করেছি এই জয় তারই পুরস্কার৷'
advertisement
গত তিন বছরে এটাই সৌরভের প্রথম পিএসএ খেতাব৷ শেষ বার ২০১৮ সালে কোনও পিএসএ খেতাব জিেতছিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Saurav Ghosal wins Malaysian open: ইতিহাসে বাংলার সৌরভ, প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে মালয়েশিয়ান ওপেন জয়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement