advertisement

শোয়েব-সানিয়ার দাম্পত্য কি ভাঙছেই, জল্পনাকে দৃঢ় করল টেনিসসুন্দরীর ‘ভগ্নহৃদয়’ পোস্ট

Last Updated:

Sania Mirza Divorce: জল্পনার সেই আগুনে ঘৃতাহুতি দিল টেনিসসুন্দরীর সাম্প্রতিক পোস্ট

সংবাদমহলে পূর্বাভাস, দাম্পত্য ভাঙছে শোয়েব মালিক এবং সানিয়া মির্জার৷ জল্পনার সেই আগুনে ঘৃতাহুতি দিল টেনিসসুন্দরীর সাম্প্রতিক পোস্ট৷ তাঁর ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের আশঙ্কা, হাই প্রোফাইল এই দম্পতির মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে৷ এ বার ইনস্টা স্টোরিতে সানিয়া লিখেছেন ‘‘ভগ্ন হৃদয় কোথায় যায়, ঈশ্বরকে খুঁজে পেতে৷’’
এখনও পর্যন্ত দম্পতির বিচ্ছেদের কারণ জানা যায়নি৷ পাকিস্তানি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এক টেলিভিশন শো-এর সূত্রে স্ত্রী সানিয়ার সঙ্গে প্রেমে প্রতারণা করেছেন শোয়েব৷ খবরে এও প্রকাশিত হয়েছে যে বেশ কিছু দিন ধরেই তাঁরা আলাদা থাকছেন৷ তবে সন্তান ইজাজের ক্ষেত্রে তাঁরা কো পেরেন্টিং বা সহঅভিভাবকত্ব বজায় রেখেছেন৷ তবে শোয়েব বা সানিয়া দু’জনের কেউই এই বিচ্ছেদ-গুঞ্জনে কোনও মন্তব্য করেননি৷
advertisement
আরও পড়ুন : টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে খারাপ খবর, অনুশীলনে চোট রোহিতের
২০১০-এর এপ্রিলে তারকাখচিত বিয়ের অনুষ্ঠানে বিবাহবন্ধনে বাঁধা পড়েন শোয়েব ও সানিয়া৷ তাঁদের একমাত্র ছেলে ইজাজের বয়স ৪ বছর৷ সামাজিক মাধ্যমে এখনও প্রবাহিত ইজাজ মির্জা মালিকের সাম্প্রতিক জন্মদিন উদযাপনের ছবি৷ শেয়ার করেছেন শোয়েব এবং সানিয়া দু’জনেই৷
advertisement
advertisement
তবে সানিয়ার তরফে সন্দেহজনক পোস্ট এটাই প্রথম নয়৷ কিছু দিন আগে তিনি ছেলে ইজাজের সঙ্গে একটি খেলার মুহূর্ত পোস্ট করেছিলেন৷ ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘জীবনের কঠিনতম সময় পাড়ি দিতে সাহায্য করে যে মুহূর্তগুলি৷’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শোয়েব-সানিয়ার দাম্পত্য কি ভাঙছেই, জল্পনাকে দৃঢ় করল টেনিসসুন্দরীর ‘ভগ্নহৃদয়’ পোস্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement