India vs England: প্রথম ওপেনার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতের ১০০০ রান
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
রোহিত দ্রুততম এশিয়ান ওপেনার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ১০০০ রান করলেন৷ মাত্র ১৭ ইনিংসে এক হাজারি হলেন রোহিত৷ গত ডিসেম্বরে এই রেকর্ড ছিল ভারতের ময়াঙ্ক আগরওয়ালের৷
#আহমেদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১ রানের জন্য হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)৷ কিন্তু শুক্রবার হিটম্যান রোহিত রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) চক্রে প্রথম ওপেনার হিসাবে ১০০০ রান পূরণ করলেন৷ রোহিতের পরেই আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner) (৯৪৮) ও দক্ষিণ আফ্রিকার ডিন এলগার (Dean Elgar) (৮৪৮ রান)৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে রোহিত দ্রুততম এশিয়ান ক্রিকেটার হিসাবেও হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন৷ অজিঙ্কা রাহানে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হাজার রান পার করেছেন৷ রাহানের ঝুলিতে আছে ১০৬৮ রান৷ এরপরেই তালিকায় আছেন মার্নাস লাবুশানে (১৬৭৫), স্টিভ স্মিথ (১৩৪১), জো রুট (১৬৩০) ও বেন স্টোকস (১৩০১)৷
এখানেই শেষ নয়, রোহিত দ্রুততম এশিয়ান ওপেনার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ১০০০ রান করলেন৷ মাত্র ১৭ ইনিংসে এক হাজারি হলেন রোহিত৷ গত ডিসেম্বরে এই রেকর্ড ছিল ভারতের ময়াঙ্ক আগরওয়ালের৷ তিনি ১৯টি ইনিংস নিয়েছিলেন৷ তাঁর চেয়ে দুই ইনিংস কম নিলেন রোহিত৷ এদিন তিনি ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবেও টেস্ট ক্রিকেটে ১০০০ রান করলেন৷ তালিকায় সবার ওপরে বিনোদ কাম্বলি (১৪), তিনে চেতেশ্বর পূজারা (১৮)
advertisement
advertisement
সর্বকালের বিচারে রোহিত তৃতীয় দ্রুততম ওপেনার হিসাবে টেস্টে ১০০০ রান করলেন৷ স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথকে৷ ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার হার্বাট সুটক্লিফ ও লেন হাটন যথাক্রমে ১৩ ও ১৬ ইনিংস নিয়েছিলেন টেস্টে হাজার রান করতে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 05, 2021 2:31 PM IST








