advertisement

WPL 2026 Final RCB Vs DC: সকলেই ম্যাচ উইনার! ফাইনালে আরসিবি ও দিল্লির ভাগ্য বদলে দিতে পারে এই ৬ তারকা

Last Updated:

WPL 2026 Final RCB Vs DC: আর কিছু সময়ের মধ্যেই উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এর মেগা ফাইনালে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মেগা ফাইনালে কোন কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে সকলের, চলুন দেখে নেওয়া যাক।

News18
News18
আর কিছু সময়ের মধ্যেই উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এর মেগা ফাইনালে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা স্মৃতি মন্ধনার দল ও কঠিন পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়ানো জেমাইমা রড্রিগেজের দলের মধ্যে দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। মেগা ফাইনালে কোন কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে সকলের, চলুন দেখে নেওয়া যাক।
স্মৃতি মন্ধানা: টুর্নামেন্টে আরসিবির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ফাইনালে নামছেন স্মৃতি মন্ধানা। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি এখন পর্যন্ত ২৯০ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪৮.৩৩ এবং স্ট্রাইক রেট ১৪১.৪৬, যা তার দুর্দান্ত ফর্মের প্রমাণ।
নাদিন ডি ক্লার্ক: একজন অসাধারণ অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক এই মরশুমে আরসিবির হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি এখন পর্যন্ত ১৫টি উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৭.২৫। ফাইনালেও দলের জন্য বড় অবদান রাখার দিকে তাকিয়ে থাকবেন তিনি।
advertisement
advertisement
লিজেল লি: উইকেটকিপার-ব্যাটার লিজেল লি চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি করেছেন ২৮৩ রান, স্ট্রাইক রেট ১৪১.৫০। এলিমিনেটরে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে তার ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রাখে।
নন্দিনী শর্মা: বল হাতে দিল্লির ভরসার নাম নন্দিনী শর্মা। এই মরশুমে নয় ম্যাচে তিনি দলের হয়ে সর্বোচ্চ ১৬টি উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ১৭.১৮, যা তাকে ফাইনালের আগে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে।
advertisement
জেমাইমা রড্রিগেজ: এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ভারতীয় দলের অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটার জেমাইমা রড্রিগেজকে। ফর্ম ওঠা-নামা করলেও কঠিন সময়ে জ্বলে উঠেছে তার ব্যাট। এলিমিনিটরে ২৩ বলে ৪১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। ফাইনালেও তার ব্যাটে বড় ইনিংস দেখার অপেক্ষায় ফ্যানেরা।
advertisement
শেফালি বর্মা: নিজের দিনে ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি তা বিশ্বকাপে সকলেই দেখেছেন। উইমেন্স প্রিমিয়ার লিগেও খেলেছেন একাধিক স্মরণীয় ইনিংস। ফর্ম ওঠা-নামা করলেও ছন্দে রয়েছে শেফালি। ফাইনালে তার ব্যাটে আরও একটি বিধ্বংসী ইনিংস প্রত্যাশা করছে দিল্লি টিম ম্যানেজমেন্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2026 Final RCB Vs DC: সকলেই ম্যাচ উইনার! ফাইনালে আরসিবি ও দিল্লির ভাগ্য বদলে দিতে পারে এই ৬ তারকা
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement