advertisement

Rashid Khan: আজ রশিদ খানের হাতেই শেষ হবে চেন্নাই এক্সপ্রেস! বড় ভবিষ্যৎবাণী বীরুর

Last Updated:
নজর থাকবে রশিদ খানের দিকে
নজর থাকবে রশিদ খানের দিকে
চেন্নাই: বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাইয়ের উইকেটে পার্থক্য তৈরি করবেন রশিদ খান। বীরু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি চিরাচরিত ঘূর্ণি উইকেট করে চেন্নাই তাহলে সেটা তাদের জন্য বমেরাং হতে চলেছে। চেন্নাই এর হাতে থিকসানা, মঈন আলি, রবীন্দ্র জাদেজার মতো স্পিনার আছে ঠিক কথা। কিন্তু উল্টোদিকে রশিদ খান এবং নুর আহমেদ আছে গুজরাতের হাতে। এই দুই আফগান স্পিনার যদি পিচ থেকে সাহায্য পান তাহলে কপালে দুঃখ আছে চেন্নাই দলের।
আরও পড়ুন – CSK vs GT: আজ ধোনির চেন্নাইকে হারাতে তৈরি গিলের ব্যাট! শুভমন চাইছেন ফাইনালের টিকিট
সেহওয়াগ মনে করেন রশিদ খান সব সময় বড় ম্যাচের বোলার এবং একার হাতে খেলা ঘুরিয়ে দিতে পারেন। কোয়ালিটির বিচার করলে আজকের ম্যাচে তিনি সবার থেকে এগিয়ে। শামির সঙ্গে এখনো পর্যন্ত এই আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ। কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। দুরন্ত ছন্দে আছেন আফগান তারকা। তাই নিজের অভিজ্ঞতা থেকে সেহওয়াগের মনে হচ্ছে রশিদ খানকে সামাল দিতে না পারলে নিজেদের ঘরের মাঠেই পরাজিত হবে চেন্নাই।
advertisement
advertisement
রশিদের যোগ্যতা এবং অভিজ্ঞতা এতটাই বেশি তাকে কাউন্টার করার মতো খুব বেশি ব্যাটসম্যান নেই চেন্নাই দলে। আর উইকেট থেকে সামান্য সাহায্য পেলে রশিদ খানকে খেলা অসম্ভব হয়ে পড়ে। ঋতুরাজ এবং কনওয়ে যদি বড় পার্টনারশিপ তৈরি করতে না পারেন তাহলে চাপ বাড়বে হলুদ জার্সিধারীদের। শুধু লেগ স্পিনার নয়, ব্যাট হাতেও রশিদ খান ভয়ংকর হতে পারেন মনে করিয়ে দিয়েছেন বীরু।
advertisement
এরকম একজন ক্রিকেটার একটা দলের সম্পদ। আজ পর্যন্ত তিনবারের সাক্ষাৎকারে আইপিএলে চেন্নাই একবারও হারাতে পারেনি গুজরাতকে। আজও কী সেই ধারা অব্যাহত থাকবে নাকি প্রথমবার জিতবে চেন্নাই? উত্তর পাওয়া যাবে ম্যাচ শেষে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rashid Khan: আজ রশিদ খানের হাতেই শেষ হবে চেন্নাই এক্সপ্রেস! বড় ভবিষ্যৎবাণী বীরুর
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement